পত্রিকার সার্কুলেশনে চরম দুর্নীতি হয়েছে: কামাল আহমেদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, পত্রিকার সার্কুলেশন নিয়ে চরম দুর্নীতি হয়েছে। চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) তথ্য অনুসারে তালিকাভুক্ত পত্রিকার সার্কুলেশন অনুসারে ঢাকা শহরে ১ কোটি ৫১ লাখ পত্রিকা বিক্রি হওয়ার কথা। কিন্তু বাস্তবে এ সংখ্যা ১০ লাখও হবে না। সে হিসাবে ১ কোটি ৪১ লাখ পত্রিকা বিক্রির তথ্য একেবারে ভুয়া ও জালিয়াতি।

সরকারি হিসাবে মিডিয়াভুক্ত হিসেবে ৬০০টি পত্রিকা সরকারি বিজ্ঞাপন পাচ্ছে। কিন্তু পত্রিকা যারা বিক্রি করেন দুটি হকার সমিতির হিসাব অনুসারে, মাত্র ৫২টি পত্রিকা নিয়মিত বিক্রি হয়। যে পত্রিকা প্রকাশিত হয় না সে পত্রিকা কি কেউ কেনে? এগুলো শুধু সরকারি বিজ্ঞাপন পাওয়ার জন্য দেখানো হয়। দীর্ঘদিন যাবত এ অনিয়ম দুর্নীতি জালিয়াতি হয়ে আসছে।

আজ (শনিবার) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে আয়োজিত এক প্রেস ব্রিফিং তিনি এ কথা বলেন।

সারকুলেশনের জালিয়াতি রোধে কোনো সুপারিশ করা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে কামাল আহমেদ বলেন, পত্রিকার সার্কুলেশন যাচাইয়ে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়েছে। এছাড়া পত্রিকা বিক্রির বিল রসিদ যাচাই করারও সুপারিশ করা হয়েছে বলে তিনি জানান।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সেমিকন্ডাক্টর শিল্প জাতীয় অগ্রাধিকার খাত, থাকবে কর ছাড়: প্রধানমন্ত্রী

বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) এবং সিলিকন রিভার বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এ সামিটে নীতিনির্ধারক, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, গবেষক, উদ্যোক্তা, বিনিয়োগকারী ও প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞরা অংশ নেবেন। দুদিনে ১১টি প্লেনারি সেশন, সাতটি কৌশলগত প্যানেল আলোচনা এবং প্রযুক্তি প্

১৪ ঘণ্টা আগে

নতুন রাষ্ট্রপতি নির্বাচন সেপ্টেম্বরের অধিবেশনে: আইনমন্ত্রী

বিশেষ কোনো অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রয়োজন বা পরিস্থিতি তৈরি হয়নি।

১৪ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি পদে নিয়োগ থেকে পদত্যাগ পর্যন্ত যত আলোচনা ছিল সাহাবুদ্দিনকে ঘিরে

আওয়ামী লীগের সময় নিয়োগ পাওয়া এই রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকার এবং পরে ভোটে নির্বাচিত বিএনপি সরকারের সময় পদে থাকবেন কি না, এ নিয়ে অনেকবার প্রশ্ন উঠেছে, নানা রকম আলোচনা হয়েছে।

১৫ ঘণ্টা আগে

কনস্টেবল থেকে অতিরিক্ত আইজিপি: নতুন দিগন্তে নারী পুলিশ

বাংলাদেশ পুলিশে ১৯৭৪ সালে প্রথম নারী সদস্য নিয়োগের মধ্য দিয়ে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হয়। সে সময় তাদের দায়িত্ব মূলত প্রশাসনিক ও সীমিত পরিসরের ছিল।

১৬ ঘণ্টা আগে