এক মুরগি তিনবার জবাই করা যাবে না: শিক্ষামন্ত্রী

যশোর প্রতিনিধি
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

এক ক্লাস থেকে অন্য ক্লাসে উঠতে নতুন করে ভর্তির বিষয়টি গুরুত্বসহকারে দেখতে শিক্ষা সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘এক মুরগি তিনবার জবাই করা যাবে না। শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে।’

এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষ্যে খুলনা বিভাগের ১০ জেলার কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুরে যশোর পিটিআই মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘আজকের ছাত্র ও ছাত্রীরা নকল করলে শিক্ষকদের দুর্বলতা। করোনার মতো নকলের রূপ পালটিয়েছে, এখন ডিজিটালি হচ্ছে নকল। সমস্যা আমাদের মানসিকতায়। শিক্ষাব্যবস্থাকে গুরুত্ব দিতে হলে সবার আগে শিক্ষকদের গুরুত্ব দিতে হবে।’

শিক্ষামন্ত্রী মনে করেন, কেবল মন্ত্রী পরিবর্তন করলেই শিক্ষার উন্নয়ন সম্ভব নয়, বরং যারা মানুষ গড়ার কারিগর, সেই শিক্ষকদের যথাযথ মূল্যায়ন ও ক্ষমতায়ন প্রয়োজন। শিক্ষা মন্ত্রণালয়কে দেশের উন্নয়নের প্রধান ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ‘অন্য দশটি মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা মন্ত্রণালয় আলাদা। আমি এখানে শিক্ষকদের জবাবদিহির কাঠগড়ায় দাঁড় করাতে চাই না, বরং তাদের সঙ্গে নিয়ে একটি আধুনিক শিক্ষাব্যবস্থা গড়তে চাই।’ তিনি বিরোধী দলসহ দেশের প্রতিটি সংসদ সদস্যকে প্রতিদিন শিক্ষা নিয়ে কথা বলার এবং সংসদে শিক্ষাবিষয়ক নোটিশ দেওয়ার আহ্বান জানান।

সাবেক সরকারের সমালোচনা করে শিক্ষামন্ত্রী মিলন বলেন, অতীতে অনেকেই নকল প্রবণতাকে প্রশ্রয় দিয়েছেন। ২০০১ সালের পর সরকার কঠোরভাবে নকল নির্মূল করতে সক্ষম হয়েছে। তবে করোনার পরবর্তী সময়ে নকলের ধরন পালটে ‘ডিজিটাল জালিয়াতি’ শুরু হয়েছে। এটি প্রতিরোধে শিক্ষক ও প্রশাসনকে আরও সজাগ হওয়ার নির্দেশ দেন তিনি।

মন্ত্রী আরও বলেন, ‘আমি সারা দেশে ঘুরে মতবিনিময় করছি। আমার এই মতবিনিময়ে অনেকেই ব্যথিত-দুঃখিত, আবার অনেকেই উৎসাহিত। তবে এমপি সাহেবরা আন্তরিক।’ তিনি বলেন, ‘২০ বছর আগে যশোরে এসেছিলাম। তখন দুই ট্রাক গাইড উদ্ধার করেছিলাম। এখন হয়তো ২০ ট্রাক গাইড উদ্ধার করতে পারব। পরিবর্তন হয়েছে এটুকুই। ফেসবুকে দেখতে পাই আমাকে নিয়ে অনেক ট্রল করা হয়। আমার খারাপ লাগে না। আমি জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে চাই। সংসদে বিরোধী দলের সংসদ সদস্যরা প্রতিদিন একটা করে নোটিশ দিক, আমি এটাই চাই।’

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোসাম্মাৎ আসমা খাতুনের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি ছিলেন যশোর-৫ আসনের এমপি গাজী এনামুল হক, যশোর-৬ আসনের এমপি মোক্তার আলী, ঝিনাইদহ-৩ আসনের এমপি মতিউর রহমান, নড়াইল-২ আসনের এমপি আতাউর রহমান বাচ্চু, বাগেরহাট-৪ আসনের এমপি আব্দুল আলিম, সাতক্ষীরা-৪ আসনের এমপি জি এম নজরুল ইসলাম।

সভায় আরও বক্তব্য দেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রুহুল আমিন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিয়া মো. নুরুল হক। এ ছাড়া যশোর শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও খুলনা বিভাগের ১০ জেলার সহস্রাধিক শিক্ষক সভায় উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পর্নগ্রাফির মামলায় ‘বয়ফ্রেন্ড’সহ গ্রেপ্তার ইনফ্লুয়েন্সার সুমাইয়া, আসামি বাবাও

ডিবি পুলিশের এই কর্মকর্তা বলেন, একটি চক্র পর্নোগ্রাফিক ভিডিও ও ছবি তৈরি করে ইনস্টাগ্রাম, টেলিগ্রামসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিত। পরে নির্দিষ্ট টেলিগ্রাম গ্রুপ ও চ্যানেলে অর্থের বিনিময়ে এসব কনটেন্ট বিক্রি করত। বিকাশ-নগদের মতো মোবাইল আর্থিক সেবার (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে গ্রাহকদের

১৫ ঘণ্টা আগে

কারা মহাপরিদর্শককে সেনাবাহিনীতে ফেরত, প্রজ্ঞাপন জারি

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে বর্তমান পদ থেকে সরিয়ে নিজ বাহিনী বাংলাদেশ সেনাবাহিনীতে ফেরত পাঠানো হয়েছে। বুধবার (১৯ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

১৬ ঘণ্টা আগে

‘চাপের মধ্যে নেই’, রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার প্রত্যয় দুদক চেয়ারম্যানের

দুর্নীতি দমন কমিশনে (দুদক) নতুন কমিশনের যাত্রা শুরু হয়েছে। নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান বলেছেন, তারা রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে স্বাধীনভাবে কাজ করবেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, নতুন কমিশন কাজ শুরু করলেও কোনো ‘চাপের মধ্যে নেই’।

১৭ ঘণ্টা আগে

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, সিইসি বললেন ‘ঐতিহাসিক’

বুধবার (১৯ আগস্ট) নির্বাচন ভবনে নিজের কার্যালয়ে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, এবারের নির্বাচন নিয়ে বিশ্ববাসীর আগ্রহ রয়েছে। সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং সুন্দরভাবে ভোট আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশন আত্মবিশ্বাসী।

১৭ ঘণ্টা আগে