লামা ও চকরিয়ায় পাহাড়ধসে শিশুসহ ৭ জনের মৃত্যু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১২: ৪৮
ছবি: সংগৃহীত

টানা ভারী বর্ষণের মধ্যে বান্দরবানের লামা এবং কক্সবাজারের চকরিয়ায় পৃথক পাহাড়ধসের ঘটনায় শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে। বুধবার গভীর রাতে ও আজ ভোরে পাশাপাশি অবস্থিত এই দুই উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে পৃথক পাহাড়ধসের ঘটনায় ১ শিশুসহ দুই পরিবারের পাঁচজন মারা গেছেন। উপজেলার আজিজনগর ইউনিয়নের দুর্গম পাহাড়ি মিশন পাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— মো. ইউনুছ (২৮), তার স্ত্রী রানু আক্তার (২২) ও চার বছরের ছেলে মো. সোলেমান, মো. জুয়েল ( ২৭) ও তার স্ত্রী কুলসুমা আক্তার (২৩)।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়ছার হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রথম দুর্ঘটনাটি ঘটে রাত ২টা থেকে আড়াইটার মধ্যে, যেখানে এক পরিবারের দুজনের মৃত্যু হয়। পরে ভোর চারটার দিকে আরেকটি পাহাড়ধসের ঘটনায় মাটিচাপা পড়ে একই পরিবারের আরও তিনজন নিহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার রাত থেকে বিদ্যুৎ না থাকায় পুরো লামা উপজেলায় টেলিটক নেটওয়ার্কসহ অন্যান্য যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে বলে জানান ওসি।

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লামা উপজেলা শহরসহ বিভিন্ন ইউনিয়নের এক হাজার ঘরবাড়ি প্লাবিত ও পাহাড়ধসে পড়ে দুই শতাধিক ঘরবাড়ি বিধস্ত হয়েছে। এ ছাড়া লামা-আলীকদম সড়কের কেয়ারারঝিরি, রেপারপাড়া আবাসিক ও লাইনঝিরি এলাকা পানিতে ডুবে যান চলাচল বন্ধ রয়েছে।

এদিকে লামা উপজেলা লাগোয়া কক্সবাজারের চকরিয়া উপজেলায় পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার জানান, চকরিয়ার বড়ইতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মোছনিয়া কাটা এলাকায় এই পাহাড়ধসের ঘটনা ঘটে এবং এতে ওই দুই শিশুর প্রাণহানি হয়। দূর্যোগপূর্ণ আবহাওয়ায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

রাজনীতি/এসআর

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপনবিষয়ক বৈজ্ঞানিক সেমিনার

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

৪ ঘণ্টা আগে

আমাকে ফাঁসি দিয়ে দেন— হাজতখানায় নেওয়ার সময় লতিফ সিদ্দিকী

এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা

৪ ঘণ্টা আগে

গবেষণা প্রতিবেদন প্রকাশে সুস্পষ্ট আইন বা নীতিমালা চান শিল্পখাতের প্রতিনিধিরা

টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা

৪ ঘণ্টা আগে

আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।

৫ ঘণ্টা আগে