আমাদের যুদ্ধের দ্বিতীয় পর্বের যাত্রা শুরু হয়েছে : সারজিস

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। যুদ্ধের একটা পর্ব গিয়েছে মাত্র। দ্বিতীয় পর্বের নতুন করে যাত্রা শুরু হয়েছে। যত দিন না আমাদের স্বপ্নগুলো বাস্তবায়িত হচ্ছে, যত দিন না এই দেশ সিন্ডিকেট, চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহার থেকে মুক্ত হচ্ছে, তত দিন আমাদের এই যুদ্ধ চলতে থাকবে।’

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে ভোলার লালমোহন থানার মোড় থেকে চৌরাস্তার মোড় পর্যন্ত ‘জুলাই ঘোষণাপত্র’ লিফলেট বিতরণ এবং বিতরণ পরবর্তী চৌরাস্তার মোড়ে জনসংযোগ বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে যে যাত্রা শুরু হয়েছে, সেই যাত্রায় আমরা একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গড়ব। আমরা বিশ্বাস করি, আমরা এই তরুণ প্রজন্ম যদি ঐক্যবদ্ধভাবে থাকি, এই স্পিড যদি থাকে; তাহলে এই ধাক্কায় আজকের ৫০০ তরুণ ওই তথাকথিত ৫০ হাজার রাজনীতিবিদকে প্রতিহত করতে পারবে।’

তিনি বলেন, ‘আমাদের শুধু ডিসিপ্লিন ওয়েতে, একটা চেইন অব কমান্ডে ঐক্যবদ্ধ থেকে সামনে এগিয়ে যেতে হবে। আমরা যদি এটা করতে পারি, তাহলে আজকে এই লালমোহনের ঢাল থেকে নতুন যে স্পিডের সূচনা হবে; নতুন বিপ্লবের সূচনা হবে।’

সারজিস বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই বিপ্লব দ্বীপজেলা ভোলা থেকে পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়বে। আমরা আপনাদেরকে সেই লড়াইয়ে দেখতে পাব আগামীর বাংলাদেশে।’

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কসহ লালমোহনের সমন্বয়করা উপস্থিত ছিলেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপনবিষয়ক বৈজ্ঞানিক সেমিনার

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

৭ ঘণ্টা আগে

আমাকে ফাঁসি দিয়ে দেন— হাজতখানায় নেওয়ার সময় লতিফ সিদ্দিকী

এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা

৭ ঘণ্টা আগে

গবেষণা প্রতিবেদন প্রকাশে সুস্পষ্ট আইন বা নীতিমালা চান শিল্পখাতের প্রতিনিধিরা

টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা

৮ ঘণ্টা আগে

আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।

৮ ঘণ্টা আগে