ওসমান হাদি হত্যা: কলকাতায় ফিলিপ সাংমার ১৪ দিনের জেল হেফাজত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফিলিপ সাংমা। ছবি: সংগৃহীত

বাংলাদেশে শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ফিলিপ সাংমাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন কলকাতার আদালত। পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ) এই সময়ের মধ্যে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। আগামী ৩ এপ্রিল তাকে আবার আদালতে তোলা হবে।

শনিবার (২১ মার্চ) ফিলিপকে কলকাতার বিধাননগর আদালতে তোলার আগে বিধাননগর হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে তাকে কলকাতার ইলেকট্রনিক কমপ্লেক্স থানার লকআপে রাখা হয়। সেখান থেকে তাকে দমদম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তবে এ দিন তাকে সরাসরি বিচারকের সামনে পেশ করা হয়নি।

ফিলিপের বিরুদ্ধে অভিযোগ, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে ভারতে পালাতে সহায়তা করেছিলেন তিনি। ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে তাদের ভারতের মেঘালয়ে প্রবেশে সহায়তা করেন ফিলিপ।

গত ১৩ মার্চ গোপন সূত্রের খবরের ভিত্তিতে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে ফিলিপ সাংমাকে গ্রেপ্তার করে এসটিএফ। এরপর তাকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হলে সাত দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দিয়েছিলেন আদালত। এই রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার পর আজ তাকে আদালতে তোলা হয়।

এর আগে ফয়সাল ও আলমগীরকে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ এসটিএফ। গত ৮ মার্চ তাদের স্থানীয় আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন বিচারক। এই দুই অভিযুক্ত অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে মেঘালয়ে আশ্রয় নিয়েছিলেন। পরে তারা বনগাঁও হয়ে অবৈধভাবে ফের বাংলাদেশে প্রবেশের পরিকল্পনা করছিল বলে জানা গেছে।

উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন এলাকায় মোটরসাইকেলে করে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর মারা যান তিনি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

একাত্তরে ‘গণহত্যায় সহায়তা’, জামায়াতের বিচারের প্রস্তাব মার্কিন কংগ্রেসে

একাত্তরে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী ও তাদের মিত্রদের চালানো হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ হিসেবে মূল্যায়নের একটি প্রস্তাব উঠেছে মার্কিন কংগ্রেসে। এ গণহত্যায় ‘সহায়তা’ করার জন্য জামায়াতে ইসলামীকে বিচারের মুখোমুখি করার কথা উল্লেখ করা হয়েছে প্রস্তাবে।

১০ ঘণ্টা আগে

তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বজ্রবৃষ্টির পূর্বাভাস

আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২.৩ ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ ও তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরমে কিছুটা ভ্যাপসা অনুভূত হতে পারে। তবে দেশের কোথাও কোথাও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

১১ ঘণ্টা আগে

গত এক মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল: বাণিজ্যমন্ত্রী

তিনি বলেন, 'এটা কারো ব্যক্তিগত কৃতিত্ব না। আল্লাহর মেহেরবানি, সরকারের চেষ্টা ও সাধারণ মানুষের শৃঙ্খলার কারণে এটি সম্ভব হয়েছে। কেউ আতঙ্কিত হননি। এই শৃঙ্খলাবোধ স্থিতিশীলতার নিয়ামক, প্রাথমিক শর্ত।

১ দিন আগে

প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন বিদায়ি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

১ দিন আগে