প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের ও আন্তর্জাতিক— দুই ধরনের লেনদেনের সুবিধা নিয়ে ‘সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস আল্ট্রামেরিন ক্রেডিট কার্ড’ চালুর ঘোষণা দিয়েছে সিটি ব্যাংক। জামানতভিত্তিক ও জামানতবিহীন— দুইভাবেই পাওয়া যাবে এই ক্রেডিট কার্ড। আগামী ১ অক্টোবর থেকে কার্ডটির জন্য আবেদন করা যাবে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকায় সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে নতুন এই কার্ডটি চালু করা হয়। সিটি ব্যাংকের চেয়ারম্যান হোসেন খালেদ এবং আমেরিকান এক্সপ্রেস ব্যাংকিং করপোরেশনের সাউথ এশিয়া ও ফ্রেঞ্চ টেরিটরিজ অঞ্চলের গ্লোবাল নেটওয়ার্ক সার্ভিসেসের পরিচালক কুরুশ দাস্তুর ও সাউথ এশিয়া অঞ্চলের নেটওয়ার্ক পার্টনারশিপসের সিনিয়র ম্যানেজার পুনীত মাথুর আল্ট্রামেরিন ক্রেডিট কার্ডটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মো. মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার কাজী আজিজুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মাহিয়া জুনেদ, উপব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল ব্যাংকিং প্রধান মো. আরূপ হায়দারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কার্ডটির সদস্যরা বিভিন্ন ‘ওয়েলকাম বেনিফিট’ বেছে নিতে পারবেন। এর মধ্যে রয়েছে কার্ড চালুর প্রথম তিন মাসে নির্দিষ্ট খরচের ওপর ৫ শতাংশ ক্যাশব্যাক, সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত। এ ছাড়া ৫ হাজার টাকা মূল্যের ট্রাভেল লাগেজ ভাউচারও নেওয়ার সুযোগ রয়েছে।
ভ্রমণের সময় কার্ড সদস্যরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেসের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ লাউঞ্জে সর্বোচ্চ দুজন সঙ্গী নিয়ে বিনা মূল্যে প্রবেশের সুবিধা পাবেন। প্রতি বছর বিশ্বের নির্বাচিত কিছু বিমানবন্দরে ‘প্রায়োরিটি পাস’ লাউঞ্জ ব্যবহারের ক্ষেত্রে ১২টি ফ্রি ভিজিট বা প্রবেশের সুবিধাও থাকছে। কার্ড সদস্য ও তার সঙ্গে থাকা অতিথিরা এসব ভিজিট নিজেদের মধ্যে যেকোনোভাবে ভাগ করে নিতে পারবেন। তবে লাউঞ্জে প্রতিবার প্রবেশকে একটি ভিজিট হিসেবে গণনা করা হবে।
এ ছাড়া কার্ড সদস্যদের আন্তর্জাতিক এটিএম লেনদেনে কোনো নগদ অর্থ উত্তোলন ফি থাকবে না। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাইমারি কার্ড সদস্যদের জন্য প্রতি ভিজিটে সর্বোচ্চ দুজন অতিথিসহ সৌজন্যমূলক ‘মিট অ্যান্ড গ্রিট’ সেবা, আন্তর্জাতিক বিমান টিকিট ও দেশের অভ্যন্তরে হোটেল বুকিংয়ে সাশ্রয় এবং গো-জায়ানের মাধ্যমে আন্তর্জাতিক টিকিট কেনার ক্ষেত্রে বিশেষ ভ্রমণ বিমা ও লাগেজ সুবিধা থাকবে।
কার্ডের সদস্যরা প্রতি ১০০ টাকা বা ১ মার্কিন ডলার খরচের বিপরীতে ৩টি ‘মেম্বারশিপ রিওয়ার্ডস পয়েন্ট’ অর্জন করতে পারবেন। এসব পয়েন্ট ব্যবহার করে গিফট ভাউচার সংগ্রহ, বার্ষিক ফি মওকুফ বা পয়েন্ট দিয়ে কেনাকাটার সুবিধা পাওয়া যাবে।
এ ছাড়া সপ্তাহান্তে বাংলাদেশের নির্বাচিত আন্তর্জাতিক হোটেল চেইনগুলোতে একটি কিনলে একটি ফ্রি বুফে ডাইনিং সুবিধা এবং আমেরিকান এক্সপ্রেসের মাধ্যমে ডাইনিং, কেনাকাটা, লাইফস্টাইল ও ভ্রমণবিষয়ক অন্যান্য অফার উপভোগের সুযোগ রয়েছে।
অনুষ্ঠানে সিটি ব্যাংকের চেয়ারম্যান হোসেন খালেদ বলেন, ‘সিটি ব্যাংকে আমরা গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা পূরণে সহায়ক ও সুচিন্তিতভাবে প্রণীত আর্থিক সেবা বা সমাধান প্রদানের ওপর সর্বদা গুরুত্ব দিয়ে থাকি। ‘সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস আল্ট্রামেরিন ক্রেডিট কার্ড’ আন্তর্জাতিক পরিসরে ব্যবহারের সুবিধা, স্বাচ্ছন্দ্য এবং জীবনধারা ও ভ্রমণসংক্রান্ত বিশেষ সুবিধাসমূহের সমন্বয়ে আমাদের সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন ঘটায়।’
গ্লোবাল নেটওয়ার্ক অ্যান্ড পার্টনার সার্ভিসের ভাইস প্রেসিডেন্ট অনুরাগ গুপ্ত বলেন, কার্ড সদস্যরা এমন কিছু সুবিধা খুঁজে থাকেন, যা দৈনন্দিন খরচ, ভ্রমণ ও জীবনযাত্রার চাহিদা পূরণে সেরা মূল্য প্রদান করে। আমেরিকান এক্সপ্রেসের বিশ্বস্ত সেবার অভিজ্ঞতার সঙ্গে বিশেষ সব সুযোগ-সুবিধার সমন্বয় ঘটিয়ে বাংলাদেশে ‘সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস আল্ট্রামেরিন ক্রেডিট কার্ড’ নিয়ে আসার লক্ষ্যে সিটি ব্যাংকের সঙ্গে অংশীদার হতে পেরে তারা আনন্দিত।

চিঠিতে বাংলাদেশ ব্যাংকের অধীন বিভিন্ন ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে আসিফ মাহমুদ ও তার স্ত্রীর নামে থাকা সব ধরনের হিসাবের (বন্ধ, সুপ্ত বা চলমান) তথ্য দিতে বলা হয়েছে। ডেবিট ও ক্রেডিট কার্ড, লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস ও ঋণ হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
বৈঠকে নরওয়ের বাংলাদেশ মিশনের ডেপুটি হেড আলেকজান্ডার ফাল্ক-বিল্ডেন, রাজনৈতিক উপদেষ্টা সারোয়ার জাহান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৫ ঘণ্টা আগে
প্রথম প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পর্যায়ের ছয় কর্মকর্তার পদোন্নতি ও বদলির আদেশ দেওয়া হয়েছে। এতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ডিআইজি মো. সায়েদুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. ইকবাল হোসেন এবং পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. কামরুল আহসানকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে
প্রজ্ঞাপন অনুযায়ী, হাফিজুল্লাহ খানকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে তার ন্যস্তকৃত কার্যালয়ও প্রধানমন্ত্রীর কার্যালয় নির্ধারণ করা হয়েছে।
৭ ঘণ্টা আগে