প্রতিবেদক, রাজনীতি ডটকম

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় এক মাস বাড়ানো হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সম্পদের হিসাব জমা দেওয়া যাবে বলে রোববার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু তাহের মো. মাসুদ রানা সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণীর তথ্য সিলগালা খামে কর্তৃপক্ষ বরাবর দাখিলের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো।
নতুন সরকার গঠিত হওয়ার পর সরকারি ১৫ লাখ কর্মচারীকে সম্পদের হিসাব জমা দেওয়ার বাধ্যবাধকতায় নিয়ে আসা হয়। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার সময় ছিল।
রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান বলেন, আমাদের ১৫ লাখ সরকারি কর্মচারী। অনেকেই বুঝতেছেন না কীভাবে হিসাব বিবরণী জমা দিতে হবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যেহেতু রিটার্ন জমা জমা দেওয়ার সময় এক মাস বাড়িয়েছে। আমরাও এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

সোমবার (৩ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
৩ ঘণ্টা আগে
বিলবোর্ডটিতে যুদ্ধাপরাধের মামলায় দণ্ডিত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী, মীর কাসেম আলী, মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছবি ছিল। এ ছাড়া বিএনপির নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছবিও সেখানে রাখা হয়েছিল।
৪ ঘণ্টা আগে
তথ্যমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের শহিদদের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন হবে তখনই, যখন জাতীয় সংসদকে কার্যকর গণতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত করা যাবে। রাজনৈতিক বিতর্ক, সিদ্ধান্ত গ্রহণ ও রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দু হতে হবে সংসদকেই।
৪ ঘণ্টা আগে
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, বেনজীরকে দেশত্যাগে নিষেধাজ্ঞাসহ কিছু শর্তে জামিন দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের আদালত।
৪ ঘণ্টা আগে