ডেস্ক, রাজনীতি ডটকম

ঈদুল আজহা উপলক্ষ্যে রাজধানীর আফতাবনগরে পশুর হাট বসানোর ওপর স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। এর ফলে এ বছরও আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না।
রোববার (৪ মে) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে রুলসহ এ আদেশ দেন।
এর আগে গত ২১ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ঈদুল আজহা উপলক্ষ্যে রাজধানীতে ১১টি অস্থায়ী পশুর হাটের জন্য ইজারার বিজ্ঞপ্তি দেয়। এতে আফতাবনগরকেও অন্তর্ভুক্ত করা হয়। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ গত ২৪ এপ্রিল রিট করেন।
রিটে বলা হয়, আফতাবনগর একটি পরিকল্পিত আবাসন এলাকা, যেখানে বিচারপতিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের বসবাস। এই এলাকায় পশুর হাট বসানো হলে জনদুর্ভোগ তৈরি হবে, পরিবেশ দূষিত হবে।
আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, আফতাবনগর ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীন ৩৭ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। অথচ দক্ষিণ সিটি করপোরেশন সেখানে হাট বসাতে ইজারা বিজ্ঞপ্তি দেয়, যা আইনগতভাবে বৈধ নয়।
২০২৩ সালেও একই বিষয়ে রিট করা হলে হাইকোর্ট আফতাবনগরের একটি বড় অংশে হাট বসানোর ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন বলে জানান এই আইনজীবী। এ ছাড়া বনশ্রীর মেরাদিয়াতেও পশুর হাট বসানো যাবে না বলে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে ফল প্রকাশের তথ্য নিশ্চিত করেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।
১২ ঘণ্টা আগে
বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরপ্রাপ্তদের মধ্যে তিনজন উপমহাপরিদর্শক (ডিআইজি) এবং ১১ জন অতিরিক্ত ডিআইজি সমমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
১২ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে ছড়িয়ে পড়া আলোচনাকে ‘গুঞ্জন’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি বলেছেন, রাষ্ট্রপতি স্বাস্থ্যগত বা অন্য কোনো কারণে পদত্যাগ করতে চাইলে সংবিধানে সে সুযোগ রয়েছে।
১৩ ঘণ্টা আগে
মন্ত্রী বলেন, প্রেস অ্যাক্রেডিটেশন কমিটির প্রতিটি সিদ্ধান্তে সংবিধান, প্রচলিত আইন ও বিধিবিধানের প্রতিফলন থাকতে হবে। একই সঙ্গে সিদ্ধান্ত গ্রহণে দূরদর্শিতা, প্রজ্ঞা ও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি অনুসরণের আহ্বান জানান তিনি।
১৩ ঘণ্টা আগে