তারেক রহমানের ফেরা নিয়ে ট্রাফিক নির্দেশনা ডিএমপির

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ২৩: ১৪
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দে‌শে ফেরাকে কেন্দ্র ক‌রে সড়কে চলাচল থেকে শুরু করে একগুচ্ছ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

নির্দেশনায় বলা হয়ে‌ছে, তারেক রহমানকে অভ্যর্থনাকারীরা কোনো ব্যাগ, লাঠি ইত্যাদি বহন করতে পারবেন না। তারেক রহমানের গাড়ি বহরেও কেউ যুক্ত হতে পারবেন না। মোটরসাইকেল নিয়ে কেউ কোনোভাবেই গুলশান, বনানী থেকে এয়ারপোর্ট পর্যন্ত রাস্তায় অবস্থান বা চলতে পারবেন না।

বুধবার (২৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়ে‌ছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টা নাগাদ তারেক রহমানের ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। বিএনপি জানিয়েছে, বিমানবন্দরে অবতরণের পরপরই তিনি এভারকেয়ার হাসপাতালে যাবেন মা খালেদা জিয়াকে দেখতে। এরপর পূর্বাচলে ৩০০ ফিট সড়কে দলীয় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। সেখান থেকে যাবেন গুলশানের বাসভবনে।

তারেক রহমানের চলাচলের রুট বিমানবন্দর থেকে পূর্বাচল এক্সপ্রেসওয়ে ও এভারকেয়ার হাসপাতাল হয়ে গুলশান বাসভবন পর্যন্ত রাস্তায় তাকে অভ্যর্থনা জানানোর জন্য অতিরিক্ত জনসমাগম হবে বলে সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনায় কিছু বিষয় প্রতিপালনে সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ করেছে ডিএমপি। তারেক রহমানের যাতায়াতের সময় তার গাড়িবহর চলাচলের জন্য প্রয়োজনীয় রাস্তা ছেড়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মহাখালী থেকে আব্দুল্লাহপুর এবং কুড়িল থেকে মস্তুল পর্যন্ত পূর্বাচল এক্সপ্রেসওয়ে পরিহার করে কিছু বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ করেছে ডিএমপি। এগুলো হলো—

  • আব্দুল্লাহপুর-কামারপাড়া-ধউর ব্রিজ-পঞ্চবটি-মিরপুর বেড়িবাঁধ দিয়ে গাবতলী হয়ে চলাচল করা যাবে।
  • উত্তরা ও মিরপুরে বসবাসকারী নাগরিকদের বিমানবন্দর সড়ক ব্যবহার না করে বিকল্প হিসেবে হাউজ বিল্ডিং-জমজম টাওয়ার-১২ নম্বর সেক্টর খালপাড়-মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন-উত্তরা সেন্টার স্টেশন-মিরপুর ডিওএইচএস হয়ে চলাচল এবং উত্তরা সেন্টার স্টেশন থেকে ১৮ নম্বর সেক্টর-পঞ্চবটি হয়ে মিরপুর বেঁড়িবাধ হয়ে চলাচল করা যাবে।
  • গুলশান, বাড্ডা ও প্রগতি সরণি এলাকার যাত্রীরা কাকলী, গুলশান-২, কামাল আতাতুর্ক সড়কের পরিবর্তে গুলশান-১/পুলিশ প্লাজা-আমতলী-মহাখালী হয়ে চলাচল করা যাবে।
  • মহাখালী বাস টার্মিনাল থেকে ময়মনসিংহ-টাঙ্গাইলগামী যানবাহন মিরপুর-গাবতলী রোড হয়ে চলাচল করতে পারবে।
  • কাঞ্চন ব্রিজ থেকে পূর্বাচল এক্সপ্রেসওয়ে হয়ে আগত যানবাহন এক্সপ্রেসওয়ের মঞ্চল থেকে বামে টার্ন নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকার ভেতর দিয়ে (এম ব্লক, স্বদেশ প্রোপার্টি লিমিটেডের পাশের রাস্তা) মাদানি এভিনিউ হয়ে চলাচল করতে পারবে।
  • তেজগাঁও-মিরপুরসহ বিভিন্ন এলাকা থেকে আগত যানবাহন মিরপুর ডিওএইচএস হয়ে মেট্রোরেলের নিচের রাস্তা দিয়ে উত্তরা এলাকায় চলাচল করতে পারবে।
  • নতুন বাজার থেকে গুলশান-২ গামী এবং গুলশান-২ থেকে নতুন বাজারগামী রাস্তা পরিহার করতে হবে।
  • যাত্রীরা বিকল্প হিসেবে ঢাকা-জয়দেবপুর গমনাগমনকারী ট্রেন ব্যবহার করতে পারেন।

হজযাত্রীসহ বিদেশগামী যাত্রীদের এয়ারপোর্ট যাতায়াতের ক্ষেত্রে যথেষ্ট সময় নিয়ে বাসা থেকে বের হওয়ার জন্য অনুরোধ করেছে ডিএমপি। মিরপুর ও উত্তরাবাসীকে বিকল্প হিসেবে মেট্রোরেল ব্যবহার করতে বলেছে।

এদিকে তারেক রহমানকে অভ্যর্থনাকারী ব্যক্তিদের কোনো ধরনের ব্যাগ, লাঠি ইত্যাদি বহন না করতে বলা হয়েছে ডিএমপির পক্ষ থেকে। অভ্যর্থনাকারীদের যানবাহন নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গাড়ি বহরে যুক্ত না হতে বলা হয়েছে। তাদের মোটরসাইকেল নিয়ে গুলশান, বনানী থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে অবস্থান করতে নিষেধ করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, জরুরি পরিসেবায় ব্যবহৃত যানবাহন (অ্যাম্বুলেন্স/ফায়ার সার্ভিস ইত্যাদি) এ নির্দেশনার আওতামুক্ত থাকবে। বিদেশগামী যাত্রীদের সঙ্গে এয়ার টিকিট রাখতে এবং যাত্রীদের সঙ্গে কোনো সহযোগী না রাখতে বলা হয়েছে।

অভ্যর্থনা জানাতে আগত নেতাকর্মীরা যেসব স্থানে গাড়ি পার্কিং করবেন

  • টঙ্গী জয়দেবপুর রোড হয়ে আগত গাড়ি পার্কিংয়ের জন্য নির্ধারিত এলাকা— টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠ
  • সিলেট ও চট্টগ্রাম থেকে কাঞ্চনব্রিজ পূর্বাচল এক্সপ্রেসওয়ে থেকে আগত গাড়ি পার্কিংয়ের জন্য নির্ধারিত এলাকা— পূর্বাচল নীলা মার্কেট/পূর্বাচল বাণিজ্য মেলা মাঠ
  • বাবু বাজার ব্রিজ ও বসিলা ব্রিজ থেকে আগত গাড়ি পার্কিংয়ের জন্য নির্ধারিত এলাকা— আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠ
  • আমিন বাজার-গাবতলী হয়ে আগত গাড়ি পার্কিংয়ের জন্য নির্ধারিত এলাকা— উত্তরা ১৭ নম্বর সেক্টর, দিয়াবাড়ি পশুরহাট মাঠ (বউ বাজার)
  • মাওয়া রোড, বুড়িগঙ্গা ব্রিজ হয়ে আগত গাড়িগুলো পার্কিংয়ের জন্য নির্ধারিত এলাকা— মতিঝিল বাণিজ্যিক এলাকা

এসব ডাইভারশন বৃহস্পতিবার ভোর ৪টা থেকে কার্যকর থাকবে বলে জানিয়েছে ডিএমপি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষ

ভোরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর থেকেই সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ জনসমুদ্রে পরিণত হয়েছে। হাতে ফুল, ব্যানার আর হৃদয়ে গভীর ভালোবাসা নিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভিড় করছেন সর্বস্তরের মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শ্রদ্ধার ফুলে ফুলে ভরে উঠছে স্মৃতিসৌধের মূল বেদী, যেখান

৩ ঘণ্টা আগে

একযোগে ১২ দপ্তরে নতুন সচিব, জনপ্রশাসনে সংযুক্ত ৫ জন

তিন সচিবের দপ্তর বদলে দেওয়া হয়েছে। এ ছাড়া চুক্তিভিত্তিক সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে একজনকে। দপ্তর থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে পাঁচজনকে।

৪ ঘণ্টা আগে

স্মৃতিসৌধে একাত্তরের শহিদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

এরপর বিএনপি চেয়ারম্যান হিসেবে দলীয় নেতাকর্মীদের নিয়ে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া অন্যান্য দল ও সংগঠনের নেতারা একে একে শ্রদ্ধা নিবেদন করেন সেখানে।

৫ ঘণ্টা আগে

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। বুধবার (২৫ মার্চ) গভীর রাতে রাজধানীর একটি এলাকা থেকে তাকে আটক করা হয়।

১০ ঘণ্টা আগে