মির্জা আব্বাসের মানহানি, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে সমন জারি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১৩: ১৪
মির্জা আব্বাস (বাঁয়ে) ও নাসীরুদ্দীন পাটওয়ারী (ডানে)। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি নেতা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে নিয়ে মানহানিকর বক্তব্য ও অপরাধমূলক ভয়ভীতি দেখানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আজ রোববার (৮ মার্চ) সকালে ঢাকার মহানগর হাকিম মো. হাসান শাহাদাতের আদালতে এই মামলাটি দায়ের করেন রমনা থানা বিএনপির সভাপতি মো. আশরাফুল ইসলাম।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযুক্ত নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন।

বাদী পক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির এ তথ্য নিশ্চিত করেন।

বাদী তার অভিযোগে বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী গত ত্রয়োদশ সংসদ নির্বাচনে শাপলা কলি প্রতীক নিয়ে মির্জা আব্বাসের সঙ্গে বিপুল ভোটে হেরে যায়। নির্বাচনের সময় তিনি বিভন্ন সময়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়েছেন। নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচনে বিপুল ভোটে হেরে যাওয়ার পর আরও বেশি করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এবং বিভিন্ন অনলাইন পত্রিকার মাধ্যমে মিথ্যা মানহানিকর বক্তব্য ও বিভিন্ন হুমকি দিয়ে আসছেন। সর্বশেষ ৫ মার্চ ফেসবুকে বাদী দেখেন নাসীরুদ্দীন পাটওয়ারীর মানহানিকর বক্তব্য কয়েকটি অনলাইন নিউজ মিডিয়াতে এসেছে।

অভিযোগে আরও বলা হয়, 'বাংলাদেশ ক্রিমিনাল র‍্যাংকিয়ে নাম্বার ওয়ান গর্ডফাদার মির্জা আব্বাস'—এই বক্তব্য অত্যন্ত মানহানিকর ও নিন্দনীয় কাজ। এসব বক্তব্য ফেসবুক ও ইউটিউবে ভাইরাল করে দিয়ে মির্জা আব্বাসের সম্মান ক্ষুণ্ন করা হচ্ছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তার সংসদ কার্যালয়ে বিরোধী দলীয় নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান। সোমবার (৩০ মার্চ) দুপুরে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলার হাফিজের জানাজা নামাজ শেষে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সংসদ সচিবালয়ে তার কার্যালয়ে যান জামায়াত আমির।

৩ ঘণ্টা আগে

এমপি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ বলার অভিযোগে এই মামলা করা হয়।

৩ ঘণ্টা আগে

স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার (৩০ মার্চ) বেলা ১২টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়।

৪ ঘণ্টা আগে

এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে পাওয়া যাবে হামের টিকা: স্বাস্থ্যমন্ত্রী

এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে হামের টিকা পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়ে তিনি বলেন, ‘হামসহ ৬টি রোগের টিকা কিনতে ইউনিসেফকে ৬০৪ কোটি টাকা দেওয়া হয়েছে। এপ্রিলের প্রথম সপ্তাহে টিকা এলে ভ্যাকসিন কর্মসূচি বাড়ানো হবে।’

৬ ঘণ্টা আগে