কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার তাগিদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, দেশে বর্তমানে তিন কোটিরও বেশি মানুষের মানসিক স্বাস্থ্যসেবা প্রয়োজন।

বুধবার (০৯ অক্টোবর) রাজধানীর শ্যামলীতে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের সভাকক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব তথ্য তুলে ধরেন।

আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে। এ বছর দিবসটির প্রতিপাদ্য- কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য, অগ্রাধিকার দেওয়ার সময় এখনই।

ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির মহাসচিব মো. শামসুদ্দীন ইলিয়াস। এ ছাড়া বক্তব্য দেন আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের কাউন্সেলর ফাতেমা তাশরিন মিতু ও মাহমুদা আলম।

বক্তারা বলেন, কর্মক্ষেত্র ও মানসিক স্বাস্থ্য এ দুটি বিষয় ঘনিষ্ঠভাবে জড়িত। সহযোগিতামূলক কর্ম-পরিবেশ, কাজের উদ্দেশ্য ও দৃঢ়তা- এসব কাজের গতি বাড়ায়। কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের জন্য বিভিন্ন ঝুঁকি রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, শুধুমাত্র হতাশা ও উদ্বেগের কারণে প্রতি বছর প্রায় এক হাজার ২০০ কোটি কর্মদিবস নষ্ট হয়।

তারা বলেন, কর্মক্ষেত্রে মানসিক চাপ বুঝতে এবং তা মোকাবিলায় ব্যবস্থাপকদের প্রশিক্ষণ দেওয়া উচিত। এ ছাড়া কর্মক্ষেত্রে সুস্থ কর্ম-পরিবেশ তৈরি, মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা, পর্যাপ্ত বিরতি ও বিশ্রাম নিশ্চিত করা, অফিস সময়ের মধ্যেই কাজ শেষ করার চর্চা, মানসিক স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন এবং মানসিক স্বাস্থ্যসেবা কর্মসূচি চালু করার মাধ্যমে আমরা মনের যত্ম নিতে পারি।

বক্তারা আরও বলেন, মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে যারা স্বাস্থ্যসেবা দেন, তারা বেশি ঝুঁকিতে থাকেন। এজন্য কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যসেবার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারলে কাজের মান বাড়বে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শেখ হাসিনাকে ফেরাতে তৎপরতা, শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে চবি

জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফেরানোর পরিবেশ তৈরির লক্ষ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের গোপন তৎপরতা চালানোর খবরের প্রেক্ষাপটে চবি প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষকদের তালিকায় চবির ৯ শিক্ষকের নাম পাও

১৫ ঘণ্টা আগে

সাকিবসহ ১৫ জনের নামে ২৫৭ কোটি টাকা আত্মসাৎ-পাচারের মামলার তদন্ত শেষ পর্যায়ে

গত ২৭ জুলাই এ মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে বলেছিলেন ঢাকা জ্যেষ্ঠ মহানগর বিশেষ জজ শাহজাহান কবির। সে দিন দুদক প্রতিবেদন জমা দিতে না পারলে বিচারক আগামী ৩০ সেপ্টেম্বর প্রতিবেদন জমার পরবর্তী দিন নির্ধারণ করে দেন।

১৫ ঘণ্টা আগে

সার্কভুক্ত দেশের শিক্ষার্থীদের ফুল-ফান্ডেড স্কলারশিপ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

সার্কভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ চালুর ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস চ্যান্সেলর) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেছেন, বিশেষ করে নেপালের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ উন্মুক্ত করা হবে।

১৭ ঘণ্টা আগে

প্রথম শ্রেণিতে ভর্তিতে লটারি, অন্য সব শ্রেণিতে পরীক্ষা: শিক্ষা মন্ত্রণালয়

আগামী শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তিতে কোনো পরীক্ষা হবে না। এক্ষেত্রে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

১৭ ঘণ্টা আগে