প্রতিবেদক, রাজনীতি ডটকম

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১ নাম দেওয়া হয়েছে। এদিকে রাজধানীর পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নামও পালটে দেওয়া হয়েছে। এই ভেন্যুর নাম রাখা হয়েছে ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম।
সোমবার (৩ মার্চ) বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের নাম পরিবর্তন করতে স্যাটেলাইট কোম্পানিকে চিঠি দিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। একই দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৮তম সভায় শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পালটানোর সিদ্ধান্ত হয়েছে।
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) ব্যবস্থাপনা পরিচালক বরাবর লেখা চিঠিতে সই করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম। চিঠিতে বলা হয়েছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১)-এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) করার প্রস্তাব প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন। এ অবস্থায় পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম হাতে নিতে বলা হয়েছে প্রজ্ঞাপনে।
এর আগে, উপদেষ্টা পরিষদের বৈঠকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছিল। সেই সিদ্ধান্তই আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হলো বিএসসিএলকে।
এদিকে সোমবার দুপুরে বিসিবির ১৮তম বোর্ড মিটিং শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বোর্ডের দুই পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ও ইফতেখার রহমান মিঠু। এ সময় মিঠু বলেন, ঢাকার পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়ামের নাম বদলে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড করা হয়েছে।
এই স্টেডিয়ামের নাম পরিবর্তনের পরিকল্পনাও আগের। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিসিবি সভাপতি পদে নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হন ফারুক আহমেদ। ওই সময়ই তিনি বলেছিলেন, শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশা পরিবর্তন করা হবে।

তিনি বলেছেন, ঘটনার সময় একটি এলএনজি কার্গো টার্মিনালের খুব কাছাকাছি অবস্থান করছিল। সেটিকে দ্রুত নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারত এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল।
১০ ঘণ্টা আগে
মহেশখালীর বিকল হয়ে যাওয়া এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনাল পুরোপুরি সচল হতে আরও দুয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তবে আগামী সপ্তাহ থেকে ধীরে ধীরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
১১ ঘণ্টা আগে
নতুন কুঁড়ি স্পোর্টসে অংশ নেওয়া বিজয়ী ও অংশগ্রহণকারী সব ক্ষুদে ক্রীড়াবিদকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে তাদের খেলাধুলায় উৎসাহ দেওয়ার জন্য অভিভাবকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
১২ ঘণ্টা আগে
সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানিয়েছেন।
১২ ঘণ্টা আগে