প্রতিবেদক, রাজনীতি ডটকম

সন্দ্বীপকে নদীবন্দর ঘোষণা করা হয়েছে। এটি দেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর হিসেবে পরিচিতি পেল। চট্টগ্রামের সন্দ্বীপ উপকূলীয় নদীবন্দরের সীমানা নির্ধারণ করে মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। আজ বুধবার (১১ ডিসেম্বর) এই প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশিত হয়।
একই দিনে একটি পৃথক গেজেটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) সন্দ্বীপ উপকূলীয় নদীবন্দরের সংরক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
নদীবন্দর ঘোষণার প্রজ্ঞাপনে সন্দ্বীপ নদীবন্দরের চারদিকের সীমানা, অক্ষাংশ ও দ্রাঘিমাংশ উল্লেখ করা হয়েছে। ভূ-ভাগের সীমানার বর্ণনায় বলা হয়েছে, সন্দ্বীপ দ্বীপের চারপাশের তীরের সাধারণ ভরাকটালের সময় সর্বোচ্চ পানি সমতল থেকে ভূ-ভাগের দিকে ৫০ মিটার পর্যন্ত সীমানা বিস্তৃত হবে। সন্দ্বীপ উপকূলীয় এলাকার ওই সীমানার মধ্যে অবস্থিত খালগুলোও নদীবন্দরের সীমানার অন্তর্ভুক্ত হবে।
এখন দেশের নদীবন্দরগুলোর সংখ্যা দাঁড়াল ৫৪টিতে। এর মধ্যে ৪টি বড় নদী বন্দর হলো ঢাকা (সদরঘাট), নারায়ণগঞ্জ, চাঁদপুর ও বরিশাল। এছাড়া দেশের কন্টেইনার টার্মিনাল নদীবন্দর হিসেবে রয়েছে ঢাকার পানগাঁও।
সন্দ্বীপকে নদীবন্দর ঘোষণা করার ফলে দেশের নৌপথের গুরুত্ব আরও বৃদ্ধি পেল, এবং নদী পরিবহন ব্যবস্থার উন্নতি সাধনে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

রোববার (২ আগস্ট) এক বিবৃতিতে শিক্ষক নেটওয়ার্ক জানায়, জুলাই অভ্যুত্থানবিরোধিতার অভিযোগ তুলে একদল শিক্ষক ২৩১ জনের তালিকা উপাচার্যের কাছে জমা দিয়েছেন
৪ ঘণ্টা আগে
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের কৌশলগত গুরুত্ব বেড়ে যাওয়ার পাশাপাশি দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের প্রচেষ্টারই প্রতিফলন এই সফর।
৫ ঘণ্টা আগে
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, ফটিকছড়ি থানার জামাল হত্যা মামলায় পাঁচ দিন এবং অস্ত্র উদ্ধারের মামলায় আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
রোববার সকাল ১১টার দিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা জাতীয় জাদুঘরের সামনে জড়ো হয়ে সড়কে অবস্থান নেন। পরে পুলিশ বিকল্প ব্যবস্থা হিসেবে সড়কের বিপরীত পাশ দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করে।
৫ ঘণ্টা আগে