প্রতিবেদক, রাজনীতি ডটকম

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আব্দুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রোববার (৬ অক্টোবর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফারজানা ইয়াসমিন এ আদেশ দেন।
এদিন দুদকের উপ-পরিচালক মো. আনোয়ারুল হক তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর আদালতে শুনানি করেন। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
আবেদনে বলা হয়েছে, মো. আব্দুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি মো. আব্দুর রহমান দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন বলে বিশস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা প্রয়োজন।

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এই শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ বিশ্বের ১৩টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে।
৪ ঘণ্টা আগে
অভিনন্দন বার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন। নির্বাচনে বিজয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে আন্তরিক শুভেচ্ছা।
৪ ঘণ্টা আগে
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোট গ্রহণ শেষ হলেও পুলিশের দায়িত্ব শেষ হয়নি। বিশেষ করে প্রতিহিংসামূলক হামলা, ভাঙচুর ও সংঘর্ষ ঠেকাতে জেলা পুলিশ সুপারদের (এসপি) বিশেষ মনিটরিং ও আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন আইজিপি। সহিংসতা দমনে বিজিবি ব্যারাকে ফিরলেও সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে পুলিশ
৫ ঘণ্টা আগে
একটি ‘সফল ও অন্তর্ভুক্তিমূলক মেলা’ চাওয়া ছিল উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, আমরা চেয়েছিলাম মেলাটি পিছিয়ে ঈদুল ফিতরের পর আয়োজন করা হোক, যখন পাঠকদের হাতে সময় ও অর্থ-উভয়ই থাকবে। কিন্তু যৌক্তিক এই দাবিগুলো উপেক্ষা করে জোর করেই প্রকাশকদের একটি ব্যর্থ মেলার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এ মেলায় দেশের সামনের সারির
১৫ ঘণ্টা আগে