রাজধানীতে ট্রাকের ধাক্কায় বাসযাত্রী নিহত

ঢামেক প্রতিনিধি
সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

রাজধানীর জিরো পয়েন্টে সিমেন্ট বহনকারী গাড়ির ধাক্কায় বাসযাত্রী আয়েশা আক্তার (২০) নামে এক গার্মেন্ট কর্মী মারা গেছেন। আহত হয়েছেন তাঁর স্বামী খায়রুল ইসলাম (২৫)। রোববার ভোর সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আয়েশাকে মৃত ঘোষণা করেন।

মৃত আয়েশার মামা জহিরুল ইসলাম রাফি জানান, আয়েশার বাড়ি পটুয়াখালীর সদর উপজেলার চারবুনিয়া গ্রামে। বাবার নাম মোশারফ পেদা। স্বামী খাইরুল ইসলামকে সঙ্গে নিয়ে গাজীপুরের টঙ্গী চেরাগ আলী এলাকায় থাকেন। সেখানে একই গার্মেন্টসে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করেন।

তিনি আরও জানান, ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন তারা। আজ ভোরে গ্রাম থেকে ঢাকায় ফেরেন। এরপর সদরঘাট থেকে আজমেরী গ্লোরি পরিবহন বাসে করে গাজীপুরের দিকে যাচ্ছিলেন। পথে গুলিস্তান জিরো পয়েন্টে একটি সিমেন্ট বহনকারী গাড়ি তাদের বাসটিতে ধাক্কা দেয়। এতে আয়েশা, তাঁর স্বামী খায়রুলসহ বাসের আরও কয়েকজন যাত্রী আহত হন। পরে অন্যান্য যাত্রীরা তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে আয়েশার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, আহত স্বামী-স্ত্রীকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক আয়েশাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি শাহবাগ থানা-পুলিশ তদন্ত করছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে ভেসে ৯ বাংলাদেশির মৃত্যু

গ্রিসে পৌঁছানোর আশায় লিবিয়া থেকে ভূমধ্যসাগরে পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৯ বাংলাদেশি। উদ্ধার করা হয়েছে আরও ২৯ জন বাংলাদেশি নাগরিক।

৪ ঘণ্টা আগে

মৃদু ভূমিকম্পের উৎপত্তি নরসিংদীতে, কাঁপল ঢাকাসহ আশপাশের এলাকা

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ৪৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে নরসিংদী জেলার শিবপুরে।

৫ ঘণ্টা আগে

লঘুচাপের প্রভাবে সমুদ্র-নদীবন্দরে সতর্কতা, দেশ জুড়ে বৃষ্টির পূর্বাভাস

সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তরের ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, আজ রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভা

৫ ঘণ্টা আগে

ঢাকায় গোলাপি রঙের বাস উদ্বোধন আজ, থাকবেন নারী চালক-কন্ডাক্টর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি নির্বাচনি ইশতেহারে নারীদের জন্য পৃথক বাস সেবা চালুর প্রতিশ্রুতি দিয়েছিল। সরকারের বয়স ছয় মাস পূর্ণ হওয়ার দিনেই চালু হচ্ছে এই সেবা।

১৫ ঘণ্টা আগে