কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার পরিকল্পনায় পরিবর্তন এসেছে। এর আগে কাতার থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা ছিল।
তবে শেষ মুহূর্তে তা সম্ভব না হওয়ায় এখন জার্মান ভিত্তিক প্রাইভেট এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহার করা হবে।
জার্মান প্রাইভেট এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি এফএআই রেন্ট এ জেট জিএমবিএইচ এর সিএল৬০ (বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০০ সিরিজ) জেটে খালেদা জিয়াকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবে।
ঢাকায় কাতার দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা আসাদুর রহমান আসাদ শুক্রবার বিকেলে রাজনীতিডটকমকে বলেন, কাতার সরকারই জার্মানি থেকে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পাঠাবে।
তিনি বলেন, জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি এখনো রওনা হয়নি। তবে সেটি প্রস্তুত রয়েছে। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসকদের কাছ থেকে গ্রিন সিগনাল পেলেই সেটি রওনা হবে। অর্থাৎ সময় এখনো নির্ধারিত নয়।
বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জর্জিয়ার রাজধানী তিবলিসি হয়ে সরাসরি লন্ডন যাবে। আগামীকাল দুপুর ৩:২০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটির রওনা দেওয়ার কথা রয়েছে।
এর আগে কাতার সরকারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স 'এয়ারবাস ৩১৯' এ করে লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচনের আগে আমরা জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম। জনগণের রায়ে বিএনপি সরকার গঠনের পর ভোটের কালি নখ থেকে মোচনের আগেই আমরা আমাদের সব প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছি।
৩ ঘণ্টা আগে
পরিদর্শন শেষে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘‘মেঘনার ভাঙন থেকে এই অঞ্চলের মানুষকে রক্ষা করা আমাদের সরকারের অগ্রাধিকার।’’
৩ ঘণ্টা আগে
দেশের সব শিল্প কারখানার শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ছুটির আগেই পরিশোধ করার নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, কোনো অবস্থাতেই শ্রমিকদের পাওনা নিয়ে যেন জটিলতা সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। এ সময় বকেয়া পরিশোধে গড়িমসি করলে ব্যবস্থান
৫ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে বিশ্ব জনমত ও সমর্থন আদায়ে যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
৫ ঘণ্টা আগে