ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু, বিচার বিভাগীয় তদন্ত চায় আসক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আইন ও সালিশ কেন্দ্র (আসক)

ফরিদপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত (২৪) নামে এক তরুণের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। ঘটনার নিরপেক্ষ তদন্তের পাশাপাশি সিসিটিভি ফুটেজ প্রকাশ, ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা ও আইনি সহায়তা নিশ্চিত করা এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠনটি।

রোববার (২১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে। আসক বলেছে, রাষ্ট্রীয় হেফাজতে থাকা অবস্থায় একজন তরুণের মৃত্যু জনমনে গুরুতর প্রশ্নের জন্ম দেয়। তাই মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত ফরিদপুরের মধুখালী পৌরসভার গোন্দারদিয়া এলাকার বাসিন্দা এবং ফরিদপুর আইন মহাবিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। জেলা গোয়েন্দা পুলিশের দাবি অনুযায়ী, ২০ জুন সন্ধ্যায় তাকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে মধুখালী থানায় নেওয়ার পর আরও কয়েকটি অভিযানে অংশ শেষে ভোরে তাকে ফরিদপুর শহরে ডিবি হেফাজতে রাখা হয়। সেখানে অসুস্থ হয়ে পড়লে ২১ জুন সকালে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে নিহতের পরিবার ও স্বজনদের অভিযোগ, গ্রেপ্তার ও হেফাজতে নেওয়ার সময় প্রান্তকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল এবং সেই নির্যাতনের ফলেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রান্ত স্থানীয় ছাত্রলীগের একজন কর্মী ছিলেন।

আসক মনে করে, রাষ্ট্রীয় হেফাজত কোনো অবস্থাতেই একজন মানুষের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে না। সংগঠনটি স্মরণ করিয়ে দেয়, সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে জীবনের অধিকার সুরক্ষার দায়িত্ব রাষ্ট্রের ওপর ন্যস্ত করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সনদ (আইসিসিপিআর) এবং নির্যাতনবিরোধী কনভেনশনের পক্ষভুক্ত রাষ্ট্র হিসেবে হেফাজতে থাকা ব্যক্তির জীবন, নিরাপত্তা ও মর্যাদা রক্ষার বাধ্যবাধকতাও বাংলাদেশের রয়েছে।

রাজনীতি/আরআইআর

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন

আমীরুল ইসলাম শিশুদের জন্য ছড়া ও গল্পসহ নানা ধরনের সৃজনশীল লেখালেখিতে যুক্ত ছিলেন। দুই শতাধিক বই লিখেছেন তিনি। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন দীর্ঘদিন ধরে।

৭ ঘণ্টা আগে

বাক্‌স্বাধীনতা যেন শালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী

সংসদ নেতা বলেন, ‘বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক্‌স্বাধীনতা অবারিত। কিন্তু আমাদের মনে রাখা দরকার, বাক্‌স্বাধীনতা যেন বাক্‌শালীনতার সীমা লঙ্ঘন না করে।’

১৭ ঘণ্টা আগে

ভারতের সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: বিরোধীদলীয় নেতা

তিস্তা নদীর পানিবণ্টন প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, দীর্ঘদিন ধরে তিস্তা নদীর পানি নিয়ে উত্তরাঞ্চলের মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছে। তিস্তা সমস্যার সমাধান না হলে উত্তরবঙ্গের মানুষের কষ্ট দূর হবে না। তিনি দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের এই সমস্যার একটি ন্যায়সংগত ও টেকসই সমাধানের ওপর গুরুত্বা

১৮ ঘণ্টা আগে

ত্রয়োদশের ৩য় অধিবেশন সমাপ্ত, পাস হলো ৬ বিল

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। এ অধিবেশনে ছয়টি বিল উত্থাপন হয়েছে এবং ছয়টি বিল পাসও করা হয়। আইন প্রণয়নের পাশাপাশি এ অধিবেশনে ৩৫টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়। এ ছাড়া একটি বিশেষ কমিটিও পুনর্গঠন করা হয়।

১৮ ঘণ্টা আগে
Advertisement