ভূমিকম্প

ঝুঁকিপূর্ণ ভবনে বিকল্প ব্যবস্থায় পাঠদান— নির্দেশনা মাউশির

প্রতিবেদক, রাজনীতি ডটকম
পিরোজপুর সরকারি মহিলা কলেজের জরাজীর্ণ ভবনেই চলছে পাঠদান। দেশে ৩১ ঘণ্টার ব্যবধানে চারটি ভূমিকম্প সংঘটিত হওয়ার প্রেক্ষাপটে এমন ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান না করে বিকল্প ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে মাউশি। ছবি: রাজনীতি ডটকম

দেশে ৩১ ঘণ্টার ব্যবধানে চার বার ভূমিকম্পের ঘটনায় নড়েচড়ে বসেছে সবাই। সরকারের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পূর্ণ হিসাব করার পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে সরকার। এবার শিক্ষা প্রতিষ্ঠানে ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে পাঠদান না করার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (২৪ নভেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (মাউশি) সমন্বয় শাখা থেকে দেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সহ সব প্রতিষ্ঠান ও দেশের সব শিক্ষা কর্মকর্তাকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠানের ভবন ও অন্যান্য স্থাপনার ক্ষেত্রে করণীয় হিসেবে নির্দেশনা দিয়ে চিঠিতে বলা হয়েছে, ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে পাঠদান না করে বিকল্প ব্যবস্থা করতে হবে। সে ক্ষেত্রে অস্থায়ী শ্রেণিকক্ষে পাঠদান করতে হবে কিংবা অনলাইন ক্লাস চালু করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, বিদ্যালয়ের ভবনগুলো নিয়মিত পরিদর্শন করার পাশাপাশি ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করতে হবে। ঝুঁকিপূর্ণ ভবনগুলো সংস্কার করতে হবে। ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে সতর্কতা চিহ্নও সংযুক্ত করতে বলা হয়েছে।

এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শিক্ষক-শিক্ষার্থীদের জন্যও সাধারণ দিকনির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাগুলোর হলো—

  • ভূমিকম্পের সময় শান্ত থাকতে হবে, আতঙ্কগ্রস্ত হওয়া যাবে না;
  • ভবনের ভেতরে থাকলে টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নিতে হবে। ভবনের বাইরে থাকলে খোলা জায়গায় চলে যেতে হবে, যেখানে কোনো ভবন বা গাছপালা নেই;
  • ভূমিকম্পের সময় লিফট ব্যবহার থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে;
  • ভূমিকম্পের পরে বাইরে যাওয়ার সময় সতর্ক থাকতে হবে, কারণ ভবন বা দেয়াল ধসে পড়তে পারে;
  • ভূমিকম্পের পরে প্রয়োজনীয় জিনিসপত্র, যেমন— পানি, খাবার, ফার্স্ট এইড কিট ইত্যাদি সংগ্রহ করতে হবে;
  • কলাম দেওয়া পাকা ঘরে কলামের সঙ্গে গোড়ায় আশ্রয় নিতে হবে;
  • ওপর তলায় থাকলে কম্পন বা ঝাঁকুনি পর্যন্ত অপেক্ষ করতে হবে, লিফট দিয়ে নামার চেষ্টা করা যাবে না;
  • কম্পন বা ঝাঁকুনি থামলে সিঁড়ি দিয়ে দ্রুত বেরিয়ে পড়তে হবে; এবং
  • দ্রুত বৈদ্যুতিক ও গ্যাস সুইচ থাকলে বন্ধ করতে হবে, আগুন লাগলে দ্রুত নেভাতে হবে।

সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়েও ভূমিকম্প পরিস্থিতি নিয়ে বিশেষজ্ঞদের নিয়ে জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ শিক্ষক, ভূতত্ত্ববিদ, দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকের সিদ্ধান্ত হয়েছে— বিশেষজ্ঞদের পাঠানো লিখিত সুপারিশ নিয়ে সরকার দ্রুত সময়ে আলোচনা করে টাস্কফোর্স গঠন করবে। ভূমিকম্পের বিষয়ে আশু করণীয় নিয়ে গঠিত টাস্কফোর্সে সরকারি-বেসরকারি কর্মকর্তা ও বিশেষজ্ঞরা যুক্ত থাকবেন। প্রধান উপদেষ্টাও ভূমিকম্প নিয়ে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশ দেন।

এর আগে গত শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী ঢাকাসহ সারা দেশ। আবহাওয়া অফিসের তথ্য বলছে, ভূমিকম্পের উৎপত্তি ছিল নরসিংদীর মাধবদীতে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

ওই ভূমিকম্পে ঢাকার বংশালের কসাইটুলীতে একটি ভবনের রেলিং ভেঙে পড়ে তিন পথচারী প্রাণ হারান। মুগদার মদিনাবাগ এলাকায় নির্মাণাধীন আরেক ভবনের রেলিং ধসে পড়লে নিহত হন এক নিরাপত্তা কর্মী। নারায়ণগঞ্জে দেয়াল ধসে পড়লে প্রাণ হারায় এক শিশু। ভূমিকম্পের উৎপত্তিস্থল যে নরসিংদী, সেখানে ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন পাঁচজন।

সব মিলিয়ে ভূমিকম্পে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে। সারা দেশে আহত হয়েছেন ছয় শতাধিক মানুষ। দেশের বিভিন্ন জেলায় বেশ কিছু ভবনে ফাটল দেখা যায় ভূমিকম্পের পরে। কয়েকটি ভবন হেলেও পড়ে।

এ ভূমিকম্পের পরের ৩১ ঘণ্টার মধ্যে রাজধানী ঢাকা ও এর আশপাশে আরও অন্তত তিনটি ভূমিকম্প সংঘটিত হয়েছে। এতে আতঙ্ক ছড়িয়েছে জনমনে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

লিখিত পরীক্ষায় ‘প্রক্সি’তে পাস, মৌখিকে ধরা ৬ চাকরিপ্রার্থী

আটক ছয়জন হলেন— সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মো. রবিউল, রংপুরের মিঠাপুকুরের মো. আসাদুজ্জামান খান, বগুড়ার সোনাতলার মো. রাকিব হাসান ও মো. শুভ মিয়া, নীলফামারীর কিশোরগঞ্জের মো. সবুজ ইসলাম এবং গোপালগঞ্জের কাশিয়ানীর মো. রাকিবুল হাসান।

১৫ ঘণ্টা আগে

সন্ত্রাস-চাঁদাবাজি দমনে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে দেশ জুড়ে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধার, মাদক চোরাচালান, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে বলে জানিয়েছেন তিনি।

১৬ ঘণ্টা আগে

গুম প্রতিরোধে রাষ্ট্রীয় জবাবদিহি-কার্যকর সুরক্ষা নিশ্চিত জরুরি: আসক

গুম প্রতিরোধে শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়; গুমের প্রতিটি অভিযোগের স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের সত্য জানার অধিকার নিশ্চিত করা জরুরি বলে জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

১৬ ঘণ্টা আগে

ওআইসির নতুন মহাসচিব মৌরিতানিয়ার ইসমাইল উলদ শেখ আহমেদ

তিন দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক কূটনীতিতে কাজ করা উলদ শেখ আহমেদ জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বেশ কিছু জটিল রাজনৈতিক ও নিরাপত্তা সংকট মোকাবিলায়ও তার অভিজ্ঞতা রয়েছে।

১৮ ঘণ্টা আগে