অপারেশন ডেভিল হান্টের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেই: স্বরাষ্ট্র সচিব

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৩ মার্চ ২০২৫, ২০: ৫৩

অপারেশন ডেভিল হান্ট আরও সুনির্দিষ্ট লক্ষ্যমুখী (ফোকাসড ওয়েতে) করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি৷ একই সঙ্গে অপারেশন ডেভিল হান্টের নাম পরিবর্তন হচ্ছে, এ ধরনের কোনো সিদ্ধান্তের কথা জানা নেই বলেও জানান তিনি।

সোমবার (০৩ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সিনিয়র সচিবের অফিস কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রোববার আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা হয়েছে। সংবাদ প্রকাশিত হয়েছে যে অপারেশন ডেভিল হান্টের নাম পরিবর্তন হচ্ছে- এ বিষয়ে সিনিয়র সচিব বলেন, কোর কমিটিতে আমরা এই ধরনের (নাম পরিবর্তন) কোনো সিদ্ধান্ত নেইনি। নিয়মিত এ মিটিংটা বসে কাজকর্মের অগ্রগতি দেখার জন্য। কোথায় আমাদের ফোকাস বাড়ানো দরকার, কোথায় ফোকাস বাড়ানোর দরকার নাই।

তিনি বলেন, রোজার মাস আপনারা জানেন সবাই রোজা থাকে, এ সময় জনবল সাশ্রয় করে আমরা সর্বোচ্চ কি কি কাজ করতে পারি, কোন কোন জায়গায় আমাদের যৌথ টহলের দরকার নেই- সেগুলো আমরা আলাপ-আলোচনা করেছি। মোর ফোকাসড ওয়েতে করার চেষ্টা করা হচ্ছে।

মোর ফোকাসড ওয়ে বলতে কি বলতে চাইছেন এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র সচিব বলেন, আমাদের আমাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী আমরা কাজ করছিলাম। সেটা প্রতি মাসেই পরীক্ষা করা হয়, যে ফলাফল কি হচ্ছে। কোথাও নিষ্ফল পেট্রোলিং হচ্ছে কিনা, দরকার আছে কিনা। ধারণা করে সাধারণত করা হয়, যখন দেখা যায় সমস্যা নেই, তখন আমরা সেখান থেকে সরে আসছি। অন্য যেখানে প্রয়োজন হচ্ছে সেখানে করছি। এখন আমরা ঢাকা শহরের দিকে নজর দিচ্ছি, ছিঁচকে যেগুলো হচ্ছে, এগুলো নিয়ন্ত্রণের মধ্যে আনার চেষ্টা করছি।

অভিযানকে সংকুচিত করছেন কিনা এমন প্রশ্নের জবাবে এ বিষয়ে তিনি বলেন, না তা নয়, এটাকে আমরা রেশনালাইজ করছি। কোনো জায়গায় হয়তো এতগুলো লোক পাঠানোর দরকার নেই, সেগুলো দেখছি। কোথায় কয়টা পেট্রোল হচ্ছে সেটা আমরা দেখছি।

আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কেমন দেখছেন- জানতে চাইলে সিনিয়র সচিব বলেন, আমি গতকালকে ইফতার করেছি মোহাম্মদপুর থানায়। সেখানে গত ডিসেম্বর মাসে খুন হয়েছে দুটি। জানুয়ারি মাসে খুন হয়েছে একটি, গত ফেব্রুয়ারি মাসে একটি খুনও হয়নি। কিন্তু গতবছরের জুলাই-এর আগে এখানে প্রতি মাসে দশটা করে খুন হতো।

দেশি-বিদেশে গণমাধ্যমে খুন-ধর্ষণের পরিসংখ্যান এসেছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সিনিয়র সচিব বলেন, আমি কোনটা অস্বীকার করছি না। আগে কি ছিল, এখন কি হচ্ছে, সেটা বলছি। আমরা একটা বিধ্বস্ত পুলিশ বাহিনী পেয়েছি। এই বাহিনীতে আমরা যাদেরকে নিয়ে এসেছি, তারা কোনোদিন ঢাকা শহর দেখেননি। তারা এই জায়গাগুলো চিনে এখন কাজকর্ম করছেন। ধীরে ধীরে তারা নিয়ন্ত্রণ নিচ্ছেন। প্রতিদিনই উন্নতি হচ্ছে। নতুন সমস্যা আসছে, আমরাও নতুন কৌশল ব্যবহার করছি।

অপারেশন ডেভিল হান্ট কতদিন চলমান থাকবে জানতে চাইলে নির্দিষ্ট কোনো সময় উল্লেখ না করে নাসিমুল গনি বলেন, এজন্যই আমরা প্রতি সপ্তাহে পর্যালোচনা করি। যে ফোর্সের দরকার নেই, সেটা রেখে তো আমার লাভ নেই। একটা প্রসেস আছে কোনো কিছুই তো আর সারা জীবন থাকে না।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আগুনে বিকল এলএনজি টার্মিনাল, পরিণতি আরও ভয়াবহ হতে পারত: প্রতিমন্ত্রী

তিনি বলেছেন, ঘটনার সময় একটি এলএনজি কার্গো টার্মিনালের খুব কাছাকাছি অবস্থান করছিল। সেটিকে দ্রুত নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারত এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল।

১০ ঘণ্টা আগে

এলএনজি টার্মিনাল সচলে আরও দুয়েক সপ্তাহ লাগতে পারে: জ্বালানি প্রতিমন্ত্রী

মহেশখালীর বিকল হয়ে যাওয়া এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনাল পুরোপুরি সচল হতে আরও দুয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তবে আগামী সপ্তাহ থেকে ধীরে ধীরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

১১ ঘণ্টা আগে

নিজেদের ছোট না ভেবে গড়ে তোলো— নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনীতে প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টসে অংশ নেওয়া বিজয়ী ও অংশগ্রহণকারী সব ক্ষুদে ক্রীড়াবিদকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে তাদের খেলাধুলায় উৎসাহ দেওয়ার জন্য অভিভাবকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

১২ ঘণ্টা আগে

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানিয়েছেন।

১২ ঘণ্টা আগে