ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণে টিএসসি কেন্দ্রে আগে পূরণ করা ব্যালট দেওয়ার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
লিখিত ব্যাখ্যায় তিনি অভিযোগকারী ভোটারের বারবার বুথে প্রবেশ ও বিভিন্ন ব্যক্তির সঙ্গে আলাপচারিতাকে সন্দেহজনক বলে উল্লেখ করেছেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) চিফ রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ জসীম উদ্দিনের স্বাক্ষর করা এক বিবৃতিতে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়।
বিবৃতিতে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার বলেন, ৯ সেপ্টেম্বর বেলা আনুমানিক ১১টার দিকে এক ছাত্রী টিএসসি ভোটকেন্দ্রে অভিযোগ করেন যে, তার হাতে দেওয়া ব্যালটের একটি পাতায় দুই প্রার্থীর পক্ষে আগেই ক্রস চিহ্ন দেওয়া ছিল। ছাত্রীটি ভোট প্রদান করতে অস্বীকৃতি জানালে পোলিং কর্মকর্তারা চিহ্নিত ব্যালটটি আলাদা করে সংরক্ষণ করেন এবং তাকে নতুন ব্যালট সরবরাহ করা হয়। পরে তিনি পুনরায় বুথে প্রবেশ করে ভোট প্রদান করেন।
ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ঘটনাটি তাৎক্ষণিক মীমাংসা করা হয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তদন্ত কমিটি গঠনের অনুরোধ জানানো হয়। তদন্তে উপস্থিত তিন শিক্ষক ও কেন্দ্র প্রধানের বক্তব্যের সঙ্গে ঘটনার বিবরণ মিল পাওয়া যায়।
বিবৃতিতে আরও বলা হয়, পরবর্তীতে প্রাপ্ত ভিডিও ফুটেজে দেখা যায়, উক্ত ছাত্রী মোট চারবার ভোট বুথে প্রবেশ করেন। প্রথমবার প্রায় ৪০ সেকেন্ড, দ্বিতীয়বার ৬৬ সেকেন্ড, তৃতীয়বার ২ সেকেন্ড এবং চতুর্থবার ১০ মিনিটেরও বেশি সময় সেখানে অবস্থান করেন।
চিফ রিটার্নিং অফিসারের মতে, ভোটারটির বারবার বুথে প্রবেশ ও বিভিন্ন ব্যক্তির সঙ্গে আলাপচারিতা সন্দেহজনক বলে মনে হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাইয়ের ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে সুপ্রিম কোর্টে ‘নীরব প্রতিবাদ’ জানিয়েছেন আওয়ামীপন্থি আইনজীবীরা।
৪ ঘণ্টা আগে
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।
৫ ঘণ্টা আগে
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।
৬ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ
৬ ঘণ্টা আগে