কল্যাণ রাষ্ট্র গড়তে সুশাসনের বিকল্প নেই : শারমিন মুরশিদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ ভবিষ্যতে কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য সুশাসন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

বৃহস্পতিবার জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া এভিনিউয়ে অস্থায়ী মঞ্চে অনুষ্ঠিত এক মুক্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‌‘আমাদের সকল কাজ সকলের কল্যাণ আনয়নের জন্য পরিচালিত হলে এবং দেশে সুশাসন সঠিকভাবে প্রতিষ্ঠিত হলে একটি কল্যাণ রাষ্ট্র গড়ে উঠতে পারে।’

অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান স্বাগত বক্তব্য দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তানজিমুদ্দিন খান এবং সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফা যৌথভাবে সভা সঞ্চালনা করেন। আজকের আলোচনা সভা ছিল জাতীয় সমাজসেবা দিবস উদযাপন কর্মসূচির দ্বিতীয় পর্ব।

এর আগে অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মানিক মিয়া এভিনিউতে ওয়াকাথন ও সমাজসেবা সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ পালিত হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘নেই পাশে কেউ যার, সমাজ সেবা আছে তার।’

মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেন, নির্বাচিত সরকার পাঁচ বছরের জন্য গঠিত হওয়ায় সব সরকারই ‘অন্তর্বর্তীকালীন’ সরকার।

তিনি বলেন, প্রতিটি সরকারের মনে রাখা উচিত যে, প্রতি পাঁচ বছর পর তার মেয়াদ শেষ হয়। সাম্প্রতিক অতীতে, বিশেষ করে ৫ আগস্টের আগে দেখা গেছে যে, সরকার বিষয়টি উপেক্ষা করেছে এবং যতদিন সম্ভব ক্ষমতায় থাকতে চেয়েছে।

উপদেষ্টা বলেন, আগের সরকার একটি কল্যাণ রাষ্ট্র গঠন না করে অনেক অবৈধ পন্থায় ক্ষমতায় থেকে নানা অপকর্ম করেছে। কিন্তু কেউই চিরকাল অন্যায় করে ক্ষমতায় থাকতে পারে না এবং এর নিখুঁত উদাহরণ হল ২০২৪ সাল।

তিনি কল্যাণমূলক রাষ্ট্র গড়তে সকলকে দুঃশাসন ও অন্যায়ের চর্চা থেকে দূরে থাকার আহ্বান জানান।

কোটা ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নিয়ে জুলাই-আগস্টের বিদ্রোহে যুবকরা তাদের মূল্যবান জীবন উৎসর্গ করায় দেশে মেধাতন্ত্র নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন অবশ্যই যোগ্যতার ভিত্তিতে হতে হবে।

উপদেষ্টা রাষ্ট্রীয় কাঠামোর সমস্ত কাজের মান নিয়ন্ত্রণ, মূল্যায়ন এবং পর্যবেক্ষণের মতো বেশ কয়েকটি বিষয় শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।

তিনি বলেন, দেশের ৭২ হাজার স্বেচ্ছাসেবীর কাজের সমন্বয়ের লক্ষ্যে সমাজকল্যাণ সংস্থার যথাযথ তত্ত্বাবধানের জন্য একটি পৃথক কর্তৃপক্ষ গঠন করা হবে। অন্তর্বর্তী সরকার সেবার মান উন্নয়ন ও পর্যবেক্ষণে আরও পদক্ষেপ নেবে।

তিনি বলেন, ‘সরকারের একার পক্ষে কল্যাণ রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। এজন্য সকলকে এগিয়ে আসতে হবে।’

সমাজে ‘প্রতিবন্ধী’ ব্যক্তিদের কথা বলতে গিয়ে তাদের ‘প্রতিবন্ধী’ না বলে বিশেষ চাহিদা সম্পন্ন মেধাবী ব্যক্তি হিসেবে সম্বোধন করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, সকলের উচিত সমাজে বিশেষ চাহিদা সম্পন্ন মেধাবী ব্যক্তিদের যোগ্যতা তুলে ধরা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপনবিষয়ক বৈজ্ঞানিক সেমিনার

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

১৩ ঘণ্টা আগে

আমাকে ফাঁসি দিয়ে দেন— হাজতখানায় নেওয়ার সময় লতিফ সিদ্দিকী

এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা

১৪ ঘণ্টা আগে

গবেষণা প্রতিবেদন প্রকাশে সুস্পষ্ট আইন বা নীতিমালা চান শিল্পখাতের প্রতিনিধিরা

টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা

১৪ ঘণ্টা আগে

আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।

১৫ ঘণ্টা আগে