ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১৮: ০৯

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) ইউনিভার্সিটির প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরীক্ষার্থীরা ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল দেখতে পাবেন। মেধাতালিকায় স্থান পাওয়াদের আগামী ১৫ সেপ্টেম্বর থেকে সাবজেক্ট চয়েজ ও কলেজ চয়েজ কার্যক্রম শুরু হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

গত ২২ ও ২৩ আগস্ট তিন শিফটে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির তিন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিন ইউনিটে ১১ হাজার ১৫০টি আসনের বিপরীতে এবার আবেদন করেন ৭২ হাজার শিক্ষার্থী।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ওসমান হাদি হত্যার পরিকল্পনাকারী এখনো ধরাছোঁয়ার বাইরে: জাবের

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে পশ্চিমবঙ্গ থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে একজন প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ। তাদের বিরুদ্ধে রাজ্য পুলিশ ভারতে অবৈধ প্রবেশের অভিযোগে মামলা করেছে। গ্রেপ্তার দুইজনকে আদালতে তোলার পরে তাদের ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে।

১০ ঘণ্টা আগে

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে রাজনৈতিক প্রভাব থাকবে না: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের নির্বাচনে যে অঙ্গীকার ছিল, তার অংশ হিসেবে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা বহুদিন ধরে বলে আসছি, বাংলাদেশের অর্থনীতির সুফল সব মানুষের ঘরে পৌঁছাতে হবে। কিন্তু বাস্তবে সেটা করা সহজ নয়। দেশের অর্থনৈতিক সক্ষমতা মাথায় রেখে বড় কোনো সামাজিক কর্মসূচি হাতে নেওয়াও সহজ নয়।’

১০ ঘণ্টা আগে

দুদকের মহাপরিচালক মোহাম্মদ আলী হোসাইন

সোমবার (৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে তার চাকরি মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে।

১০ ঘণ্টা আগে

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাচ্ছে ৩৭ হাজার ৫৬৪ নারীপ্রধান পরিবার

নারীর ক্ষমতায়ন, অধিকার, মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে নারীপ্রধান পরিবারের নামে ‘ফ্যামিলি কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার। পাইলট কর্মসূচির আওতায় প্রথম ধাপে দেশের বিভিন্ন এলাকার ৩৭ হাজার ৫৬৪টি নারীপ্রধান পরিবার এই কার্ডের আওতায় আসছে।

১২ ঘণ্টা আগে