প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর কাফরুল কালভার্ট স্টিল ব্রিজের পাশে একটি বাসার দ্বিতীয় তলায় গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণে নারীসহ পাঁচজন দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। রোববার (১০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
দগ্ধরা হলেন— রাজিব মিয়া (২১), মোসাম্মৎ সুমি আক্তার (১৮), মোসাম্মৎ সাহানা আক্তার (২২), সুমন মিয়া (২৫) ও মোছাম্মৎ সুবর্ণা আক্তার (২২)।
বিষয়টি নিশ্চিত করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম। তিনি জানান, গতরাতে মিরপুরের কাফরুল এলাকা থেকে রাজিব দগ্ধ ৬ শতাংশ, সুমি দগ্ধ ২ শতাংশ, শাহানা দগ্ধ ৫ শতাংশ, সুমন দগ্ধ ৩ শতাংশ ও ও সুবর্ণা ৫ শতাংশ দগ্ধ নিয়ে আমাদের জরুরি বিভাগে আসে। বর্তমানে দগ্ধদের জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে। দগ্ধের পরিমাণ কম হওয়ায় তারা সবাই আশঙ্কামুক্ত।
তাদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী আসাদুল মন্ডল জানান, আমরা সবাই গার্মেন্টস কর্মী। কাফরুলের ওই বাড়ির দ্বিতীয় তলায় আমরা সবাই ভাড়া থাকি। গতরাতে গ্যাসের সিলিন্ডার পরিবর্তন করে চুলায় সংযোগ দেওয়ার সময় চুলা জ্বালাতে গিয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তখন আগুন নেভাতে গিয়ে অনেকেই দগ্ধ হয়। তবে আমরা দ্রুতই আগুন নিভিয়ে ফেলি। পরে দগ্ধদের হাসপাতালে নিয়ে যাই।

অন্তত ২১ জন সাংবাদিক আহত হয়েছেন, ৯ জন লাঞ্ছনার শিকার হয়েছেন এবং ৮ জনকে হুমকি দেওয়া হয়েছে। এ ছাড়া ৩ জন সাংবাদিককে আটক করা হয়েছে এবং ৮টি মামলায় ১৪ জন সাংবাদিককে অভিযুক্ত করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
অনুমোদিত খসড়ায় গুমের অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। আর গুমের ফলে কোনো ব্যক্তির মৃত্যু ঘটলে, মরদেহ উদ্ধার হলে অথবা গুম হওয়ার পাঁচ বছর পরও সংশ্লিষ্ট ব্যক্তিকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব না হলে অপরাধীর জন্য মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ এক কোটি
১৫ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ থাকলে প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। অভিযোগ পাওয়া গেলে তা যাচাই করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
১৫ ঘণ্টা আগে
জামিন চেয়ে করা আবেদনের প্রাথমিক শুনানির পর আদালত রুল জারি করেছিলেন। পরে চূড়ান্ত শুনানি শেষে সেই রুল যথাযথ ঘোষণা করে জাহের আলভীকে জামিন দেওয়া হয়।
১৯ ঘণ্টা আগে