'প্রাথমিকের ছুটি কমানোর পরিকল্পনা, সাপ্তাহিক ছুটি দুদিনই'

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ৫৬

প্রাথমিক বিদ্যালয়ে ক্যালেন্ডারের ছুটি কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

আজ রবিবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

উপদেষ্টা জানান, ক্যালেন্ডারের ছুটি কমানোর পরিকল্পনা করছি। তবে সাপ্তাহিক ছুটি দুই দিনই থাকছে। এটি চূড়ান্ত করার পর সবাইকে জানিয়ে দেব। সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা উপস্থিত ছিলেন।

২০২৫ শিক্ষাবর্ষে স্কুলের বার্ষিক ছুটি মোট ৭৬ দিন। আর কলেজের বার্ষিক ছুটি ৭১ দিন। ২০২৬ শিক্ষাবর্ষ থেকে ছুটি কমানের পরিকল্পনা করছে সরকার। এর বাইরেও নানা কারণে হঠাৎ বন্ধ হয়ে যায় শিক্ষা কার্যক্রম। এতে শিখন ঘাটতি তৈরি হয়।

আর এই শিখন ঘাটতি দূর করতে বার্ষিক ছুটি কমানোর চিন্তা করছে সরকার।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আজও মধ্যপ্রাচ্যগামী ২৫ ফ্লাইট বাতিল

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইন্সের ৫টি, কুয়েত এয়ারওয়েজ (কুয়েত) ২টি, জাজিরা এয়ারওয়েজ ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ৮টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪ ফ্লাইট রয়েছে।

২ ঘণ্টা আগে

শান্তি-নিরাপত্তা নিশ্চিতে আনসার-ভিডিপিকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বাংলাদেশ আনসার ও ভিডিপি'র দেশপ্রেম এবং পেশাদারিত্বে তাদের নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।

৩ ঘণ্টা আগে

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা হচ্ছে, অপরাধ দমনে কঠোর স্বরাষ্ট্রমন্ত্রী

মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, অপরাধী দমনে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না এবং ইতিমধ্যেই অপরাধীদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে।

৩ ঘণ্টা আগে

সমঝোতার ব‍্যত‍্যয় হওয়ায় বাংলা একাডেমির ব্যাখ্যা চান শীর্ষস্থানীয় ১৫ প্রকাশক

অমর একুশে বইমেলা ২০২৬ ঘিরে সমঝোতা ব‍্যত‍্যয়, অব্যবস্থাপনা ও নিরাপত্তা ঝুঁকির অভিযোগ তুলে বাংলা একাডেমির মহাপরিচালকের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়েছেন দেশের শীর্ষস্থানীয় ১৫ প্রকাশক। ‘প্রকাশক ঐক্যে’র পক্ষে সই করা এক চিঠিতে তারা মেলার সার্বিক পরিবেশের অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

৩ ঘণ্টা আগে