প্রতিবেদক, রাজনীতি ডটকম

সাগরে ডাকাতের কবলে পড়ে মিয়ানমারে আরাকান আর্মির কাছে আশ্রয় নেওয়া বাংলাদেশি ১৬ জেলেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সংবাদ সম্মেলন করে টেকনাফ-২ বিজিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। সোমবার সন্ধ্যায় নাফ নদীর শাহপরীর দ্বীপ সংলগ্ন সীমান্ত দিয়ে তাদের মিয়ানমার থেকে ফেরত আনা হয়।
ফেরত জেলেরা হলেন, কক্সবাজারের রামু উপজেলার মো. ইসমাইল (২৭), কক্সবাজার সদরের আব্দুল হাফেজ (২৮), আজিজুর রহমান (৪৫), আবু হেনা (৪০), আলী (৪০), আরাফাত (৩০), মো. হেলাল (২৮), আমান উল্লাহ (৫০), নবী হোসেন (২৮), মো. সলিমুল্লাহ (৪৫), মো. ইউনুস (৫২), মো. সাগর (২২), মো. সেলিম (২৮), দিল মোহাম্মদ (২৭), রহিম উল্লাহ (৫২) ও মো. জয়নাল (৫৫)।
সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, গত ২৮ সেপ্টেম্বর সকালে কক্সবাজারের নুনিয়ারছড়া ফিশারি ঘাট থেকে ১৬ জেলে একটি ট্রলারে গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। গত ৫ অক্টোবর সন্ধ্যায় তিনটি ট্রলারে অজ্ঞাত ডাকাতদল ওই জেলেদের ওপর আক্রমণ করে।
তিনি জানান, তাদের ট্রলারের ডেকের ভেতরে বন্দি করে রাখা হয়। পরে গত ৭ অক্টোবর ভোরে ডাকাতরা জেলেদের বঙ্গোপসাগরের মিয়ানমার অংশের একটি চরে ছেড়ে দেয়।
পরে জেলেরা দেশটির স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে এবং তাদের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে। ওই জেলেরা প্রায় ছয় দিন আরাকান আর্মির হেফাজতে থাকার পর গত ১৩ অক্টোবর তাদের আটকের বিষয়টি বিজিবিকে জানানো হয়।
বিজিবির এ কর্মকর্তা বলেন, এর পরিপ্রেক্ষিতে বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের একটি প্রতিনিধিদল আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে। পরে সোমবার সন্ধ্যায় টেকনাফের নাফ নদীর শাহপরীর দ্বীপ জেটিঘাট দিয়ে ১৬ জেলেকে বাংলাদেশে ফেরত আনা হয়।
মঙ্গলবার দুপুরে বিজিবির সংশ্লিষ্টরা স্বজনদের সঙ্গে যোগাযোগ করে জেলেদের হস্তান্তর করেন বলে জানান লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ।

গত ২৭ জুলাই এ মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে বলেছিলেন ঢাকা জ্যেষ্ঠ মহানগর বিশেষ জজ শাহজাহান কবির। সে দিন দুদক প্রতিবেদন জমা দিতে না পারলে বিচারক আগামী ৩০ সেপ্টেম্বর প্রতিবেদন জমার পরবর্তী দিন নির্ধারণ করে দেন।
৬ ঘণ্টা আগে
সার্কভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ চালুর ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস চ্যান্সেলর) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেছেন, বিশেষ করে নেপালের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ উন্মুক্ত করা হবে।
৮ ঘণ্টা আগে
আগামী শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তিতে কোনো পরীক্ষা হবে না। এক্ষেত্রে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
৮ ঘণ্টা আগে
কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানের হাইকোর্ট থেকে পাওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে