কুষ্টিয়ায় মাক্রোবাসের ধাক্কায় ৪ শিক্ষার্থী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
প্রতীকী ছবি

কুষ্টিয়ার খোকসায় কুঠিপাড়ায় মাইক্রোবাসের ধাক্কায় চার স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় আরও একজন আহত হয়েছেন। রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ৭টা ১৫ মিনিটের সময় এ দুর্ঘটনা ঘটে।

হতাহতরা হলেন- খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কুঠিপাড়া গ্রামের হানিফ শেখের মেয়ে মিম খাতুন (১২), পালন শেখের মেয়ে তানজিলা (১১) ও হেলাল শেখের মেয়ে বিথি খাতুন (১২), পালন শেখার মেয়ে সাদিয়া (১২) ও আনোয়ার হোসেনের মেয়ে ফাতেমা খাতুন (১০)।

তাদের বাড়ি শিমুলিয়া ইউনিয়নের কুঠিপাড়া গ্রামে। নিহত ও আহত শিক্ষার্থীরা শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদের মক্তব্যের শিক্ষার্থী। তারা মক্তবে কোরআন পড়তে যাচ্ছিলেন।

এদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান, একজন খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর মৃত্যুবরণ করেছেন বলে জানান হাসপাতালের ডাক্তার শাহিনা খানম। আহত বাকী তিনজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পরে আরও একজনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চারে। ঘটনাস্থলে ক্ষুব্ধ জনতার বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, সিরীয় নাগরিক গ্রেপ্তার

প্রতিবেদনে বলা হয়, নতুন পৌঁছানো অভিবাসীদের একটি অপরাধী চক্র জিম্মি করে তাদের পরিবার ও স্বজনদের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করছে—এমন তথ্য পায় ইস্ট ত্রিপোলি মাইগ্র্যান্ট ডিটেনশন সেন্টারের তদন্ত ও গ্রেপ্তার ইউনিট। অনুসন্ধানের পর নিশ্চিত তথ্যের ভিত্তিতে এবং পাবলিক প্রসিকিউশনের অনুমতি নিয়ে আইনশ

৯ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি নির্বাচন: সংসদে ডাকা হচ্ছে বিশেষ অধিবেশন

রাষ্ট্রপতি নির্বাচন সফলভাবে সম্পন্ন করতেই সংসদের এই বিশেষ অধিবেশন ডাকা হবে। তবে এটি নির্দিষ্ট কোন তারিখে আহ্বান করা হবে, সে বিষয়ে তিনি এখনো চূড়ান্ত কিছু জানাননি।

১১ ঘণ্টা আগে

‘বিদেশে পড়া শেষে শিক্ষার্থীরা যেন দেশে ফেরেন, সেই পরিবেশ তৈরি করছে সরকার’

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য অবশ্যই দেশের বাইরে যাবে। তবে বর্তমান সরকার এমন একটি পরিবেশ তৈরির চেষ্টা করছে যেখানে দেশের শিক্ষার্থীরা আবার দেশেই ফিরে আসবেন।

১১ ঘণ্টা আগে

টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

১২ ঘণ্টা আগে