চুয়াডাঙ্গা প্রতিনিধি

দামুড়হুদায় বিপন্ন প্রজাতির একটি মেছো বিড়াল হত্যার অভিযোগে তিনজনের নামে বন বিভাগ গতকাল শনিবার দর্শনা থানায় মামলা করেছে। পরে পুলিশ আলমগীরকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার আলমগীর উপজেলার ধান্যঘরা গ্রামের বটতলা পাড়ার মৃত সহিদুল ইসলামের ছেলে। অন্য দুজন মিন্টু ও সাইফুল ইসলাম পালাতক।
কুড়ালগাছি ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহ মোহাম্মদ ফরহাদ হোসেন জানান, ধান্যঘরা গ্রামে আলমগীর ফকিরের বাড়ির সঙ্গে একটি ধানক্ষেত আছে। শুক্রবার দুপুরে তিনি টেঁটা নিয়ে ধানক্ষেতে মেছো বিড়ালটি দেখে টেঁটাবিদ্ধ করে রাস্তার ওপর নিয়ে আসে। দীর্ঘ সময় টেঁটাবিদ্ধ থাকায় বিড়ালটি মারা যায়।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ তিতুমীর জানান, মেছোবিড়াল হত্যার ঘটনায় পুলিশ প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। অন্য দুইজন পলাতক। গ্রেফতার আলমগীরকে আইনি প্রক্রিয়া শেষে আদালতের সোপর্দ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বন বিভাগ ও দর্শনা থানা পুলিশের সহায়তায় সকল ব্যবস্থা নেওয়া হয়। বন্যপ্রাণী কেউ হত্যা করতে পারে না।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে দামুড়হুদা উপজেলার ধান্যঘরা গ্রামের বটতলা পাড়ার একটি ধানক্ষেতে এ ঘটনা ঘটে। আলমগির ফকিরের বাড়ির সঙ্গে একটি ধানক্ষেত আছে। সেখানে বন্যপ্রাণীর অবাধ যাতায়াত রয়েছে। বেশ কয়েক দিন আগে সে বাড়ির পাশে একটি মেছো বিড়াল দেখতে পায়। মেছো বিড়াল আলমগির খোড়ার হাঁস খেয়ে ফেলতে পারে সেই শঙ্কা থেকে টেঁটা নিয়ে নিয়মিত পাহারা বসায় বাড়ি ও ধানক্ষেতে। শুক্রবার দুপুরে টেঁটা নিয়ে ধানক্ষেতের ভেতরে লুকিয়ে ছিলেন তিনি। মেছো বিড়ালটি ধানক্ষেতে আসলে পেছনের দিকে টেঁটাবিদ্ধ করে টেনে-হিঁচড়ে রাস্তার উপর নিয়ে আসে। দীর্ঘ সময় টেঁটাবিদ্ধ করে রাখে। বিড়ালটি প্রাণে বাঁচতে বারবার পালিয়ে যাওয়ার চেষ্টা করলে শক্ত করে বিদ্ধ করে রাখা হয়। এক পর্যায়ে বিড়ালটি মারা যায়।

বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) এবং সিলিকন রিভার বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এ সামিটে নীতিনির্ধারক, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, গবেষক, উদ্যোক্তা, বিনিয়োগকারী ও প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞরা অংশ নেবেন। দুদিনে ১১টি প্লেনারি সেশন, সাতটি কৌশলগত প্যানেল আলোচনা এবং প্রযুক্তি প্
১৩ ঘণ্টা আগে
বিশেষ কোনো অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রয়োজন বা পরিস্থিতি তৈরি হয়নি।
১৩ ঘণ্টা আগে
আওয়ামী লীগের সময় নিয়োগ পাওয়া এই রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকার এবং পরে ভোটে নির্বাচিত বিএনপি সরকারের সময় পদে থাকবেন কি না, এ নিয়ে অনেকবার প্রশ্ন উঠেছে, নানা রকম আলোচনা হয়েছে।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশ পুলিশে ১৯৭৪ সালে প্রথম নারী সদস্য নিয়োগের মধ্য দিয়ে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হয়। সে সময় তাদের দায়িত্ব মূলত প্রশাসনিক ও সীমিত পরিসরের ছিল।
১৫ ঘণ্টা আগে