প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা অভিযোগ করেছেন, বিভিন্ন অজুহাতে তার পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর খিলগাঁও মডেল কলেজ মাঠে এই অভিযোগ করেন তিনি।
ভোট কেন্দ্র পরিদর্শন শেষে তাসনিম জারা বলেন, বিভিন্ন অজুহাতে আমাদের পোলিং এজেন্টদের প্রবেশ করতে দিচ্ছে না। বের করে দেওয়া হচ্ছে। বানোয়াট কিছু নিয়ম বানিয়ে এই কাজ করা হচ্ছে। বলা হচ্ছে, এজেন্টরা এখানকার ভোটার নয়। পোলিং এজেন্ট হতে হলে এখানকার ভোটার হতে হবে। হেনস্তা করা হচ্ছে।
ঢাকা-৯ আসনে ফুটবল প্রতীকের স্বতন্ত্র এই প্রার্থী বলেন, কেন্দ্রের ভেতরে মানুষ ভোট দিচ্ছে, কিন্তু আমার পোলিং এজেন্টকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এটা ভোটের সুষ্ঠু প্রক্রিয়া নয়।
কোন কোন কেন্দ্রে পোলিং এজেন্ট প্রবেশ করতে দেওয়া হচ্ছে না— জানতে চাইলে সুনির্দিষ্ট কোনো কেন্দ্রের নাম বলেননি তিনি।
ঢাকা-৯ আসনে (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা) বিএনপির প্রার্থী হিসেবে আছেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ডা. তাসনিম জারা।
এনসিপি প্রার্থী হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জাবেদ মিয়া এ আসনে প্রতিদ্বন্দ্বিতা। জামায়াতে ইসলামী এ আসনে প্রার্থী করেছে কবির আহমদকে।
এ ছাড়া বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী মো. মনিরুজ্জামান (মিলন), বাসদ (মার্কসবাদী) প্রার্থী খন্দকার মিজানুর রহমাম, চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী শাহ ইফতিখার তারিকও লড়ছেন এই আসনে।

জাতীয় সংসদে আজ নয়টি বিল পাস হয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপ দিতে এসব বিল পাস করা হয়। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে প্রথমে ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ বিল’ সংসদে পাসের জন্য প্রস্তাব করেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী। বিলটি কণ্ঠভোটে পাস হয়।
২ ঘণ্টা আগে
হামের প্রাদুর্ভাব ঠেকাতে সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়, চিকিৎসক সমাজ ও জনস্বাস্থ্যসংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
৩ ঘণ্টা আগে
চিফ প্রসিকিউটর বলেন, গুম অধ্যাদেশের আওতাধীন যে অপরাধটি ছিল, এরই মধ্যে ট্রাইব্যুনাল আইনে সেটি সংবিধিবদ্ধ ছিল। এ আইনে যে গুমের অভিযোগ বিচারের এখতিয়ার ছিল, সেখানে আরেকটি আইন ও ট্রাইব্যুনাল গঠন করার প্রয়োজনীয়তা ছিল বলে আমার কাছে মনে হয়নি।
৩ ঘণ্টা আগে
বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে মন্ত্রী বলেন, বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে বিস্তৃত হাওর ও জলাভূমি অঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি হাওরকে সমন্বিতভাবে ব্যবস্থাপনা; অবকাঠামোগত উন্নয়ন; সেচব্যবস্থা; বন্যা নিয়ন্ত্রণ; মৎস্য সম্পদ উন্নয়ন এবং কৃষি সম্প্রসারণের আওতায় আনার উদ্দেশ্যে ১৯৭৭ সালে ‘হা
৩ ঘণ্টা আগে