প্রতিবেদক, রাজনীতি ডটকম

সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আনসার, বিজিবি ও কোস্ট গার্ডসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ, দায়িত্বশীল ও অনন্য ভূমিকার কারণে জাতীয় নির্বাচন দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
সোমবার পুলিশ সদর দপ্তরের ‘হল অব ইন্টেগ্রিটি’তে পুলিশ অধিদপ্তর আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইজিপি বাহারুল আলম। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, র্যাবের (এসআইএফ) মহাপরিচালক একেএম শহিদুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) আওলাদ হোসেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে একটি রোল মডেল হয়ে থাকবে। এ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় দেশে ও বিদেশে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।’
এ জন্য তিনি পুলিশসহ সংশ্লিষ্ট সব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি আরও জানান, সম্প্রতি অনুষ্ঠিত বিশেষ কেবিনেট বৈঠকে প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল ও পেশাদার ভূমিকার অকুণ্ঠ প্রশংসা করেছেন।
লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর পুলিশ বাহিনী যে সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে, সম্মিলিত প্রচেষ্টায় আজ সেই বাহিনী আবারও একটি সম্মানজনক অবস্থানে ফিরে এসেছে।’
তিনি পুলিশের এ অবস্থান আরও সুদৃঢ় করতে সদস্যদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অন্তর্বর্তী সরকারের মেয়াদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীতে সদস্য নিয়োগে কোনো ধরনের দুর্নীতি হয়নি উল্লেখ করে তিনি বলেন, সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে এসব নিয়োগ সম্পন্ন করা হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে বিরল। তিনি জোর দিয়ে বলেন, ‘এই নিয়োগ প্রক্রিয়ায় আমার দপ্তর থেকে কোনো ধরনের তদবির করা হয়নি—আমি হলফ করে তা বলতে পারি।’
এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বিমানবাহিনী, নৌবাহিনী, কোস্ট গার্ড, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং বিজিবি আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। পরে তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বাংলাদেশ আনসার ও ভিডিপি অধিদপ্তরের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেন।

নিষেধাজ্ঞা প্রাপ্ত অপর দু’জন হলেন— সনি র্যাংগসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) একরাম হোসেনের ভাই ও কোম্পানিটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) বিনাস হোসেন এবং তাদের মা সাচিমি ওগাওয়ারা হোসেন।
৩ ঘণ্টা আগে
নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আলহামদুলিল্লাহ দেশের এক সন্ধিক্ষণে আমার দুর্বল স্কন্দে বিশাল দায়িত্ব পড়েছে; আমি তার ভার মেটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এবং অতিতে যেভাবে কাজ করেছি সে একইভাবে কাজ করব; আপনারা সবাই সহায়তা করবেন।’
৩ ঘণ্টা আগে
পবিত্র রমজান উপলক্ষে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে পুরো রমজান মাসজুড়ে দেশের সব সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
সৌদি আরবের আবহা এলাকায় ওমরাহ হজ পালন শেষে বাসায় ফেরার পথে মাইক্রোবাস দুর্ঘটনায় বাংলাদেশের একই পরিবারের চারজনসহ পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জের ভাটরার পাঁচমুখি এলাকায়।
৬ ঘণ্টা আগে