খালেদা জিয়াকে নেওয়া হতে পারে অভিজাত লন্ডন ব্রিজ হাসপাতালে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ১২: ১৭
লন্ডন ব্রিজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হতে পারে। তার চিকিৎসার জন্য লন্ডনের অভিজাত লন্ডন ব্রিজ হাসপাতালকে প্রস্তুত করা হয়েছে।

এই পুরো বিষয়টি নিবিড়ভাবে তত্ত্বাবধান করছেন তার বড় ছেলে তারেক রহমান এবং তার স্ত্রী ডা. জোবাইদা রহমান।

জানা গেছে, খালেদা জিয়ার চিকিৎসা পর্যবেক্ষণে থাকা আন্তর্জাতিক আইসিইউ বিশেষজ্ঞ প্রফেসর ডা. রিচার্ড বিয়েলের পরামর্শেই হাসপাতালটি নির্বাচন করা হয়েছে। প্রফেসর বিয়েল এই হাসপাতালেই প্র্যাকটিস করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়- এ হাসপাতালের সঙ্গে সরাসরি যুক্ত আছেন প্রফেসর ডা. রিচার্ড বিয়েল, যিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত আইসিইউ বিশেষজ্ঞ এবং দীর্ঘদিন ধরে খালেদা জিয়ার চিকিৎসা পর্যবেক্ষণ করে আসছেন।

তাঁর উপস্থিতি ও হাসপাতালের আধুনিক সুবিধা মিলেই লন্ডন ব্রিজকে এ চিকিৎসার জন্য সর্বোত্তম বিকল্প হিসেবে বিবেচনা করা হয়েছে।

জানা গেছে, এ হাসপাতাল যুক্তরাজ্যের অন্যতম উন্নত এবং আন্তর্জাতিক রোগীদের জন্য বিশেষায়িত সক্ষমতার জন্য পরিচিত।

এটি এইচসিএ হেলথকেয়ার ইউকের অধীনে পরিচালিত এবং কেয়ার কোয়ালিটি কমিশন (সিকিউসি) থেকে ‘অসাধারণ’ (ম) রেটিং পাওয়া কিছুসংখ্যক বেসরকারি হাসপাতালের একটি।

রাজধানী লন্ডনের টেমস নদীর দক্ষিণ তীরে অবস্থিত এ হাসপাতাল জটিল ও বহু রোগ সমন্বিত চিকিৎসায় দীর্ঘদিন ধরে সুনাম ধরে রেখেছে।

হাসপাতালটির লেভেল-৩ আইসিইউ যুক্তরাজ্যের বেসরকারি খাতে অন্যতম শক্তিশালী ইউনিট হিসেবে বিবেচিত। এখানে ২৪ ঘণ্টা অনসাইট কনসালট্যান্ট উপস্থিত থাকেন এবং একাধিক অঙ্গ বিকল হওয়ার ঝুঁকিতে থাকা রোগীদের জন্য উন্নত লাইফ-সাপোর্ট প্রযুক্তি ব্যবহৃত হয়।

ভেন্টিলেশন, উন্নত পর্যবেক্ষণ ব্যবস্থা এবং আইসিইউনির্ভর চিকিৎসার সমন্বয়ে এটি আন্তর্জাতিক রোগীদের প্রধান গন্তব্য।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৫ দিনের রিমান্ডে

ঢাকা মহানগরীতে দায়ের করা একটি হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ-কে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

১৮ ঘণ্টা আগে

আপাতত বিরতি, নিখোঁজের তথ্য পেলে ফের উদ্ধার অভিযান : ফায়ার সার্ভিস

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। জীবিত উদ্ধার হয়েছেন ৮ জন। উদ্ধার অভিযানে বিরতি দেওয়া হয়েছে। নিখোঁজের তথ্য পেলে ফের উদ্ধার অভিযান চালানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

২০ ঘণ্টা আগে

মানুষকে সুবিচারের নিশ্চয়তা দিতে চাই: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, অতীতে রাজনীতি বা বিভিন্ন ক্ষেত্রে দায়িত্বশীল ব্যক্তিদের যে ব্যর্থতা ছিল, তা কাটিয়ে উঠে আমাদের সামনের দিকে অগ্রসর হতে হবে। একটি নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা মানুষকে সুবিচার পাওয়ার নিশ্চয়তা দিতে চাই।

২১ ঘণ্টা আগে

স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতিকে ব্রিটিশ রাজা চার্লসের অভিনন্দন

চিঠিতে রাজা চার্লস বলেন, আপনাদের জাতীয় দিবসের এই আনন্দময় মুহূর্তে আমি ও আমার স্ত্রী রাষ্ট্রপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে আমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি আন্তরিক কৃতজ্ঞতার সঙ্গে আমাদের দুই দেশের মধ্যকার সেই চিরস্থায়ী অংশীদারিত্বের কথা স্মরণ করছি, যা আমাদের কমনওয়েলথকে সংজ্ঞায়িত করে এমন

২১ ঘণ্টা আগে