প্রতিবেদক, রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নের গণভোটের দিনকে নতুন বাংলাদেশের জন্মদিন হিসেবে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, ‘আজ মহা আনন্দের দিন। আজ নতুন বাংলাদেশের জন্মদিন। দিনব্যাপী আমরা এই জন্মদিন পালন করব।’
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গুলশানে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে এ প্রতিক্রিয়া জানান তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, ভোট দিয়ে আজ যে প্রক্রিয়া শুরু হলো, এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল, আমরা তা সম্পূর্ণরূপে বর্জন করলাম।
তিনি বলেন, আজ থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ তৈরি করার সুযোগ পেলাম। আজ জন্মদিন পালন করি আমরা, সারা দিনব্যাপী উৎসব করি। জাতির সবাই মিলে উৎসব করি।
জাতীয় নির্বাচনের পাশাপাশি জুলাই সনদের গণভোট নিয়েও কথা বলেন অধ্যাপক ইউনূস। বলেন, এটি আরও নিশ্চিত হবে গণভোটটা দিয়ে। প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম, সেটাও খুব গুরুত্বপূর্ণ। কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেওয়ার জন্য, যেন আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি।
ভোট দেওয়ার অনুভূতি জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, খুব ভালো লাগল। আমার জীবনে মহা আনন্দের দিন। বাংলাদেশের সবার জন্য মহা আনন্দের দিন। আজ মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান। নতুন স্বপ্ন শুরু। সেটাই আমাদের আজকের এই প্রক্রিয়া।

বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দূতাবাস জানায়, মিসাইল বা ড্রোন প্রতিরোধ অথবা মিসাইল বা ড্রোন প্রতিরোধ করার পর মাটিতে পতিত হওয়া পরবর্তী যে কোন ধরণের তথ্য, ছবি বা ভিডিও ধারণ করা, আদান প্রদান করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা আইনত দন্ডনীয় এবং এর জন্য শাস্তির সম্মুখীন হতে হবে।
১৬ ঘণ্টা আগে
তিনি জানান, শিক্ষা খাতের উন্নয়নে আগামী ১৮০ দিন, আগামী অর্থবছর এবং পরবর্তী পাঁচ বছরের জন্য বিভিন্ন কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে।
১৭ ঘণ্টা আগে
ইংরেজি ভাষায় দেওয়া পোস্টে তিনি লিখেন, ‘Hypocrisy by Majority— where truth and pretension are infused’। যার অর্থ দাড়ায় সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে এমন এক ধরনের ভণ্ডামি আছে, যেখানে সত্য ও ভান একসঙ্গে মিশে থাকে।
১৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে আইনমন্ত্রী বলেন, ‘কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কতগুলো হয়রানিমূলক ও মিথ্যা মামলা করা হয়, তার পরিসংখ্যান সরকারিভাবে সংরক্ষণ করা হয় না। শুধুমাত্র বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মোট কতটি মামলা করা হয়েছিল সে সম্পর্কে সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্য ন
১৮ ঘণ্টা আগে