তিন সাংবাদিক পেলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পুরস্কার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জেন্ডার সংবেদনশীল সেরা রাজনৈতিক প্রতিবেদনের জন্য আঞ্চলিক তিনজন সাংবাদিককে সন্মাননা দিয়েছে আন্তর্জাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। রোববার ঢাকায় একটি হোটেলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের এসপিএল প্রকল্পের চিফ অব পার্টি ডানা এল ওল্ডস বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

পুরস্কারপ্রাপ্তরা হলেন, দৈনিক সিলেটের সময় পত্রিকার বিশেষ প্রতিনিধি এইচ এম শহীদুল ইসলাম, চ্যানেল আই ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার রংপুর ব্যুরো প্রধান মেরিনা লাভলী এবং দৈনিক রাজশাহীর সংবাদের চিফ রিপোর্টার সাখাওয়াত হোসেন।

জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সংবাদ মাধ্যমের ২৪ জন সাংবাদিকদের নিয়ে গতবছর ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ‘জেন্ডার সংবেদনশীল রাজনৈতিক প্রতিবেদন তৈরি’ বিষয়ে প্রথম পর্বের প্রশিক্ষণের আয়োজন করে। এরপর জাতীয় নির্বাচনের আগে-পরে প্রশিক্ষনার্থী সাংবাদিকদের স্থানীয় ও জাতীয় পত্রপত্রিকায় মোট ৭৩টি প্রতিবেদন প্রকাশিত হয়। এর মধ্য থেকে সেরা প্রতিবেদনের জন্য তিনজন সাংবাদিককে পুরস্কৃত করা হয়।

গণতন্ত্রে সাংবাদিকরা অপরিহার্য উল্লেখ করে সমাপনী বক্তব্যে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ডানা এল. ওল্ডস বলেন, সাংবাদিকরা অনেকসময় নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি কেমন হবে তা তৈরি করেন, তাই এর ইতিবাচক পরিবর্তনে গণমাধ্যম ভূমিকা রাখতে পারে।

ইউএসএআইডি’র অর্থায়নে স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ (এসপিএল) প্রকল্পের আওতায় এর আগেও রাজনীতিতে নারীর অন্তর্ভূক্তি ও উপস্থাপন বিষয়ে ঢাকার সাংবাদিকদের নিয়ে প্রশিক্ষণ ও সেরা প্রতিবেদনের জন্য স্বীকৃতি ও পুরস্কার দিয়েছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল।

প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ডেপুটি চিফ অব পার্টি লেসলি রিচার্ড, সিনিয়র ডিরেক্টর লিপিকা বিশ্বাস ও সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট রীতা দাস।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে সাংবাদিকদের জেন্ডার-সংবেদনশীল রাজনৈতিক প্রতিবেদন প্রকাশের জন্য সাধুবাদ জানিয়ে আশা প্রকাশ করা হয়, দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে অংশগ্রহণকারী সাংবাদিকরা গণতন্ত্র ও রাজনীতিতে অন্তর্ভূক্তি বৃদ্ধিতে তাদের প্রচেষ্ঠা অব্যাহত রাখবেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৬ মাসে পুলিশ বাহিনীতে নিয়োগে দলীয়করণ হয়নি: সংসদীয় কমিটি

বিএনপি সরকার গঠনের পর গত ছয় মাসে পুলিশ বাহিনীতে নিয়োগে কোনো ধরনের দলীয়করণ করা হয়নি বলে জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বৈঠকে কমিটি জানিয়েছে, কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা দলীয়করণ না করে নিরপেক্ষভাবে গত ছয় মাসে পুলিশ নিয়োগ কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা বজায় রাখ

২১ ঘণ্টা আগে

তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ আগামী বছর থেকে: সংসদীয় কমিটিতে তথ্য

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, বৈঠকে মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম, প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নকাল ও অর্থবরাদ্দসহ বিস্তারিত তথ্য কমিটির সামনে তুলে ধরা হয়। নদীভাঙন রোধে আগাম প্রস্তুতি গ্রহণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন উদ্যোগের বিষয়ে আলোচনা হয়।

১ দিন আগে

কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাগরিককে চড়-লাঠিপেটার ক্ষমতা নেই: আসক

ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটেরই নাগরিককে চড়-থাপ্পড়, লাঠিপেটা বা শারীরিকভাবে শাস্তি দেওয়ার

১ দিন আগে

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা হচ্ছে: প্রতিমন্ত্রী শাহে আলম

তিনি বলেন, ‘সুষ্ঠু ও কার্যকরভাবে এ নীতিমালা বাস্তবায়ন করা হলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন কার্যক্রমের ফলে সরকারের কোষাগারে রাজস্ব জমা হবে।’

১ দিন আগে