প্রতিবেদক, রাজনীতি ডটকম

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেছেন, ‘আপনারা কখনো কোনো রাজনৈতিক দলের ফাঁদে পা দেবেন না। আপনারা বাংলাদেশের মানুষ, স্বাধীন বিচারবুদ্ধি নিয়ে চলবেন। আপনাদের নিয়ে খেলা তো কোনো দলই কম করেনি। এ দেশে আমরা কেউ সংখ্যালঘু না, সংখ্যাগরিষ্ঠও না।
আমরা সবাই বাংলাদেশের নাগরিক। এ দেশে সবাই সমান অধিকার ও মর্যাদা নিয়ে থাকব, সবাই সব ধর্মের প্রতি সমান সম্মান ও ভালোবাসা নিয়ে থাকব।’
শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ শহরের শ্রী শ্রী মহাপ্রভুর আখড়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা আরো বলেন, ‘যে আত্মত্যাগের বিনিময়ে ছাত্র-জনতা নতুন বাংলাদেশ গড়েছে, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি। এই বাংলাদেশের অনেক স্বপ্ন আছে। তার মধ্যে অন্যতম হলো আমরা এই দেশের সব ধর্মের সব মতের মানুষ একসঙ্গে বসবাস করব। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। সংখ্যালঘু শব্দটা শুনলে মনে হয় আপনাদের কম অধিকার বা কম মর্যাদা আছে। মনে রাখবেন, আমরা সবাই বাংলাদেশের মালিক। সবার অধিকার ও মর্যাদা সমান।’
সত্য নারায়ণ সারদার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়সভায় আরো বক্তব্য দেন সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন, পুলিশ সুপার মো. ফারুক হোসেন, জেলা বিএনপির সহসভাপতি অমর কৃষ্ণ দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা, অ্যাডভোকেট কল্যাণ সাহা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইয়াসিন আরাফাত ইশান প্রমুখ।
এর আগে দুপুরে উপদেষ্টা সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারিবাড়ি পরিদর্শন করেন।

গত ২৭ জুলাই এ মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে বলেছিলেন ঢাকা জ্যেষ্ঠ মহানগর বিশেষ জজ শাহজাহান কবির। সে দিন দুদক প্রতিবেদন জমা দিতে না পারলে বিচারক আগামী ৩০ সেপ্টেম্বর প্রতিবেদন জমার পরবর্তী দিন নির্ধারণ করে দেন।
১২ ঘণ্টা আগে
সার্কভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ চালুর ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস চ্যান্সেলর) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেছেন, বিশেষ করে নেপালের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ উন্মুক্ত করা হবে।
১৪ ঘণ্টা আগে
আগামী শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তিতে কোনো পরীক্ষা হবে না। এক্ষেত্রে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
১৫ ঘণ্টা আগে
কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানের হাইকোর্ট থেকে পাওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
১৫ ঘণ্টা আগে