টাঙ্গাইলে প্রশিক্ষণরত ১৪ কনস্টেবলকে অব্যাহতি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

টাঙ্গাইলে ম‌হেরা পু‌লিশ ট্রেনিং সেন্টা‌রে প্রশিক্ষণরত ১৪ কন‌স্টেবল‌কে শৃঙ্খলা ভ‌ঙ্গের অভিযো‌গে অব‌্যাহ‌তি দেওয়া হ‌য়েছে।

বৃহস্প‌তিবার (২ জানুয়া‌রি) টাঙ্গ‌াইলে পু‌লিশ ট্রেনিং সেন্টা‌রের অতিরিক্ত ডিআইজি মো. মাহফুজুর রহমানের স্বাক্ষ‌রিত আদে‌শে ওই ১৪ কন‌স্টেবল‌কে অব‌্যাহ‌তি প্রদান করা হয়।

আদে‌শে বলা হ‌য়ে‌ছে, শৃঙ্খলা ভঙ্গের কারণে ২ জানুয়া‌রি বিকেল থেকে প্রশিক্ষণ থেকে স্থায়ীভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে।

এদি‌কে অব‌্যাহ‌তি পাওয়া প্রশিক্ষণরত কন‌স্টেবলরা রা‌তেই ট্রেনিং সেন্টার ত‌্যাগ ক‌রে যার যার বা‌ড়ি‌তে রওনা হ‌য়েছে ব‌লে সূ‌ত্রে জানা গে‌ছে।

ম‌হেড়া পু‌লিশ ট্রেনিং সেন্টার সূ‌ত্রে জানা গে‌ছে, গত ২৪ জুন থে‌কে ৫৪তম ব‌্যা‌চের টাঙ্গাইলের ম‌হেড়া‌ পু‌লিশ ট্রেনিং সেন্টা‌রে ৭৯৩ জ‌নের ৬ মাস মেয়া‌দি মৌ‌লিক প্রশিক্ষণ শুরু হয়। এদের ম‌ধ্যে ৬ জন অসুস্থ‌ হওয়ায় তা‌দের বা‌দ দেওয়া হয়। পরব‌র্তীতে ৭৮৭ জন কন‌স্টেবল প্রশিক্ষণ নি‌চ্ছে‌লেন। ১৯ ডি‌সেম্বর প্রশিক্ষণরত ট্রেইনি রিক্রুট কনস্টেবলের (টিআরসি) সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠা‌ন হওয়ার কথা থাক‌লেও সে‌টির তা‌রিখ বা‌তিল ক‌রে ১২ জানুয়া‌রি করা হয়।

অ‌্যা‌ডিশনাল ডিআইজি মাহফুজা আক্তারের স্বাক্ষ‌রিত বাতিল হওয়া কুচকাওয়াজের চি‌ঠি‌তে বলা হয়, গত ২৪ জুন থে‌কে ৫৪তম ব্যাচের টাঙ্গাইলের ম‌হেড়া‌ পু‌লিশ ট্রেনিং সেন্টারে ৭৯৩ জ‌নের ৬ মাস মেয়া‌দি মৌ‌লিক প্রশিক্ষণ শুরু হয়। এদের মধ্যে ৬ জন অসুস্থ হওয়ায় তা‌দের বাদ দেওয়া হয়। বাকি ৭৮৭ জন কনস্টেবল প্রশিক্ষণ নি‌চ্ছে‌লেন। ১৯ ডিসেম্বর প্রশিক্ষণরত ট্রেইনি রিক্রুট কনস্টেবলের (টিআরসি) সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও সে‌টির তা‌রিখ বা‌তিল ক‌রে ১২ জানুয়া‌রি করা হয়।

অব‌্যাহ‌তি পাওয়া কন‌স্টেবলরা জানান, ১৯১‌ দিন প্রশিক্ষণ হ‌য়ে‌ছে। ৭৮৭ কন‌স্টেবলের প্রশিক্ষণ হ‌য়েছে। পা‌সিং প‌্যা‌রেড হওয়ার কথা থাক‌লে সে‌টির তা‌রিখও প‌রিবর্তন করা হ‌য়েছে। আজ‌কে হঠাৎ ক‌রে অব‌্যাহ‌তির চি‌ঠি দেওয়া হয়। শৃঙ্খলা ভ‌ঙ্গের কোনো কাজ না ক‌রেও আমা‌দের চা‌ক‌রি থে‌কে অব‌্যাহ‌তি দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকা‌রের সময় নি‌য়োগ হওয়ায় অব‌্যাহ‌তি দেওয়া হ‌য়েছে।

ম‌হেড়া পু‌লিশ ট্রেনিং সেন্টারের পু‌লিশ সুপার সা‌হেদ মিয়া বলেন, এ বিষ‌য়ে পুলিশ হেডকোয়ার্টার্স ছাড়া আমরা কোনো বক্তব‌্য‌ দি‌তে পার‌বো না।

এ বিষ‌য়ে টাঙ্গ‌াইলের ম‌হেড়া পু‌লিশ ট্রেনিং সেন্টা‌রের অতিরিক্ত ডিআইজি মো. মাহফুজুর রহমানের সঙ্গে মোবাইলে বারবার যোগা‌যোগ করা হ‌লে তি‌নি রি‌সিভ ক‌রেন‌নি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপনবিষয়ক বৈজ্ঞানিক সেমিনার

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

১৩ ঘণ্টা আগে

আমাকে ফাঁসি দিয়ে দেন— হাজতখানায় নেওয়ার সময় লতিফ সিদ্দিকী

এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা

১৩ ঘণ্টা আগে

গবেষণা প্রতিবেদন প্রকাশে সুস্পষ্ট আইন বা নীতিমালা চান শিল্পখাতের প্রতিনিধিরা

টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা

১৪ ঘণ্টা আগে

আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।

১৪ ঘণ্টা আগে