হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়া কারাগারে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সোমবার নুসরাত ফারিয়াকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে নেওয়া হয়। ছবি: ফোকাস বাংলা

গ্রেপ্তার চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ভাটারা থানা একটি হত্যাচেষ্টা মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল।

সোমবার (১৯ মে) ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী জানান, সকালে নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবীও তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গতকাল রোববার (১৮ মে) নুসরাত ফারিয়াকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ভাটারা থানায় করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। জুলাই গণঅভ্যুত্থানের সময় ওই মামলায় তাকে হত্যাচেষ্টার অভিযোগে আসামি করা হয়।

২০১৫ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন নুসরাত ফারিয়া। এরপর তিনি বাংলাদেশ ও ভারতের বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। মডেলিং ও উপস্থাপনাও করতেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক ‘মুজিব: দ্য মেকিং অব আ ন্যাশন’ চলচ্চিত্রে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এমপি গাজী নজরুলসহ ৫ জনের নামে মামলা, হত্যাচেষ্টার অভিযোগ

প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম জানান, পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম কামাল উদ্দীন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ২৪ আগস্টের মধ্যে এ মামলার প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

১৫ ঘণ্টা আগে

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন: জুলকারনাইন সায়ের

স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন বলে দাবি করেছেন আল-জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি। বুধবার (২২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ তথ্য জানান।

১৭ ঘণ্টা আগে

এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা: ইসি সচিব

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) এখনও কোনো নোটিশ যায়নি বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, নোটিশ এলে কমিশন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে।

১৯ ঘণ্টা আগে

বেশি দামে বিদ্যুৎ কিনলেও কম দামে বিক্রি করছি: মন্ত্রী

বিদ্যুৎমন্ত্রী বলেন, আগের সরকারের রেখে যাওয়া ৬৭ হাজার কোটি টাকার বকেয়া বিদ্যুৎ বিল। এটি কীভাবে সমাধান করব, সেটি আমিও সহজে বলতে পারি না। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।’

১৯ ঘণ্টা আগে