ডেস্ক, রাজনীতি ডটকম

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের বিয়ের খবর। বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রপ্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।
আজ সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাহসান ও রোজার বিয়ের আয়োজনের একাধিক ছবি ভাইরাল হয়। এসব ছবি দেখে নেটিজেনরা নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে শুরু করেন।
এ বিষয়ে জানতে শুক্রবার দিবাগত রাতেই তাহসানের সঙ্গে যোগাযোগ করা হয়। তখন তিনি বলেন, ‘সকালে এ বিষয়ে বিস্তারিত জানাব।’
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তাহসান জানান, এখনো কোনো আনুষ্ঠানিক বিয়ে হয়নি। তিনি বলেন, ‘একটা ঘরোয়া আয়োজন ছিল, সেখানে এ ছবিগুলো তোলা হয়েছে। তবে আজ (শনিবার) সন্ধ্যায় বিস্তারিত জানাব।’
তাহসানের এই বক্তব্যে তার ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নতুন কৌতূহল। সবাই অপেক্ষায় আছেন, আজ সন্ধ্যায় তাহসান কী জানাবেন।
২০০৬ সালের ৭ আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান ও মিথিলা। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান নামের কন্যাসন্তান। তবে ২০১৭ সালের ৪ অক্টোবর যৌথ বিবৃতির মাধ্যমে তারা তাদের বিচ্ছেদের ঘোষণা দেন।

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১২ ঘণ্টা আগে
এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা
১২ ঘণ্টা আগে
টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা
১৩ ঘণ্টা আগে
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।
১৩ ঘণ্টা আগে