জামিন পেলেন পুষ্পা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৯: ৪৯
অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন আল্লু অর্জুন। ভিডিও থেকে নেওয়া ছবি

ভারতের দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন গ্রেফতারের পর থেকেই আলোচনা শুরু হয়। অবশেষে তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন তেলেঙ্গানা হাইকোর্ট। এর আগে অভিনেতাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে হায়দরাবাদ পুলিশ। পরে আদালতে হাজির করলে বিচারক ১৪ দিনের কারাদণ্ডের আদেশ দেন।

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, হাইকোর্ট বলেছেন যদিও আল্লু অর্জুন একজন জনপ্রিয় অভিনেতা। তবে তার আগে তিনি ভারতের একজন সম্মানিত নাগরিক। নাগরিক হিসেবে জীবন ও স্বাধীনতার অধিকার রয়েছে তার। এর আগে নিম্ন আদালত আল্লু অর্জুনের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

তবে কিছু শর্ত দেওয়া হয়েছে তাকে। একেবাড়ে মামলা থেকে মুক্তি পাননি তিনি। জানা গেছে, আল্লু অর্জুন আপাতত অন্তর্বর্তীকালীন জামিন পেলেও মামলার কার্যক্রম স্বাভাবিক গতিতে চলবে। তাই প্রয়োজনে তাকে তলব করা হতে পারে মামলার কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে।

চলচ্চিত্রের আল্লু অর্জুন।

আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা টু’ এর প্রিমিয়ারে ৪ ডিসেম্বর যে অনাকাঙ্ক্ষিত ঘটনায় একজনের মৃত্যু হয়। আর বিষয়টি নিয়ে থানায় অভিযোগ ছিল আগেই। তবে তার জন্য যে আল্লুকে গ্রেফতার করা হবে, ভাবেননি কেউ। অনেকে বলছেন, প্রিমিয়ার শোতে আল্লুকে দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে কারও মৃত্যু হলে সেটির দায় কী করে তারকার ওপর আসে?

কারণ পুলিশ বলছে, ৪ তারিখের সেই অনুষ্ঠানে আল্লু অর্জুনের উপস্থিত হওয়ার কথা ছিল না। হঠাৎ কাউকে না জানিয়ে আসার কারণে মুহূর্তেই বিশৃঙ্খলা শুরু হয়েছিল। এ বিষয়ে হায়দরাবাদ পুলিশ জানিয়েছে, আগাম খবর না দিয়েই প্রিমিয়ার শোতে এসেছিলেন আল্লু অর্জুন। ফলে প্রেক্ষাগৃহে বিশৃঙ্খলা তৈরি হয়। পরিস্থিতি এমনই জায়গায় পৌঁছায় যে, জনতাকে নিয়ন্ত্রণ করতে পারেনি পুলিশও।

অন্যদিকে, মুক্তির পর থেকে এখন পর্যন্ত ‘পুষ্পা টু’ বিশ্বব্যাপী বক্স অফিসে বড় রেকর্ড গড়েছে। ছুঁয়েছে ১ হাজার ৫০ কোটি রুপি আয়ের মাইলফলক।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাবিতে শিক্ষকদের শাস্তি ও অচল শিক্ষক সমিতি: মুখোমুখি নীল-সাদা

শিক্ষক সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর। এরপর দেড় বছরের বেশি সময় পেরিয়ে গেলেও নির্বাচন হয়নি। এর মধ্যে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ১৫ সদস্যের কমিটির ১১ জন পদত্যাগ করেন। ফলে সমিতির কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে।

৩ ঘণ্টা আগে

দুপুরের মধ্যে ৩ বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

৪ ঘণ্টা আগে

শ্বাসনালিতে খাবার আটকে মারা গেলেন ঢাবির অধ্যাপক দীপ্তি সাহা

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকালে নাশতা করার সময় শ্বাসনালিতে খাবার আটকে গেলে অধ্যাপক দীপ্তি সাহা হঠাৎ অচেতন হয়ে পড়েন। পরে তাকে দ্রুত রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

১৫ ঘণ্টা আগে

নাশকতার আশঙ্কা, সর্বোচ্চ সতর্কতা জা‌রি পুলিশ সদর দপ্ত‌রের

জরুরি বার্তায় বিষয়টিকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করে দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা ও ইউনিটের কর্মকর্তাদের নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

১৬ ঘণ্টা আগে