গাড়ি সংক্রান্ত বক্তব্য নিয়ে গণমাধ্যম বিভ্রান্তি ছড়িয়েছে— অভিযোগ হাসনাতের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ১৮: ১৭
সংসদ অধিবেশনে বক্তব্য রাখেন হাসনাত আব্দুল্লাহ। ছবি: ভিডিও থেকে

সংসদ সদস্যদের জন্য গাড়ি সুবিধা সংক্রান্ত বক্তব্য নিয়ে গণমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপি নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

জাতীয় সংসদে তিনি বলেছেন, সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি ও প্লট নেবেন না— এই সিদ্ধান্তকে সমর্থন করে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তাদের যে প্রক্রিয়ায় গাড়ি দেওয়া হয়, সংসদ সদস্যদেরও একই প্রক্রিয়ায় গাড়ি দেওয়ার কথা বলেছিলেন। তিনি কোনো শুল্কমুক্ত গাড়ি চাননি।

আজ বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে ফ্লোর নিয়ে ‘ব্যক্তিগত কৈফিয়ত’ দেন হাসনাত আবদুল্লাহ। এ সময় তিনি বলেন, ‘এখন গাড়ি মেইনটেন্যান্সের জন্য ৭০ হাজার টাকা দেওয়া হয়, কিন্তু আমাদের গাড়ি নেই।’

এর আগে গতকাল মঙ্গলবার সংসদে দেওয়া বক্তব্যে সংসদ সদস্যদের জন্য সরকারিভাবে গাড়ির ব্যবস্থা করার দাবি জানিয়েছিলেন হাসনাত আবদুল্লাহ। তার ওই বক্তব্য নিয়ে গণমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হয়েছে বলে অভিযোগ করে আজ সংসদে তিনি বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ গঠিত হওয়ার পর সরকারি দল ও বিরোধী দল, প্রত্যেকে একটা কমিটমেন্ট দিয়েছে। বহুদিনের প্রচলিত ট্যাক্স ফ্রি (শুল্কমুক্ত) গাড়ি এবং প্লট আমরা নেব না, আমরা সিদ্ধান্ত নিয়েছি। গতকাল এ বিষয়টি সমর্থন জানানোপূর্বক সংসদে একটা বক্তব্য প্রদান করি। যেটা আজকে বিভিন্ন মিডিয়াতে বিভ্রান্তি ছড়ানো হয়েছে।’

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, ডিসি, ইউএনও, এসি ল্যান্ডসহ অন্যান্য সরকারি অফিসার, সরকারি কার্য পরিচালনা করার জন্য যেভাবে সরকারি একটি গাড়ি পেয়ে থাকে, ঠিক একই প্রক্রিয়ায় আমাদের যারা সংসদ সদস্য আছে, তাদের ঠিক একই প্রক্রিয়ায় একটি গাড়ি ব্যবহারের ব্যবস্থা নেওয়া যায় কি না, সেটি আমি এই সংসদে জানিয়েছিলাম।’

তিনি বলেন, ‘সরকারি মালিকানাধীন একটি গাড়ি, যত দিন এমপি থাকবেন ঠিক তত দিন ব্যবহার করবেন। সেটার জন্য এক্সট্রা (অতিরিক্ত) খরচও লাগবে না। সংসদ সদস্যের ইতোমধ্যে ৭০ হাজার টাকা গাড়ি মেইনটেন্যান্স করার জন্য দেওয়া হয়। এখন গাড়ি মেইনটেন্যান্সের জন্য ৭০ হাজার টাকা দেওয়া হয়, কিন্তু আমাদের গাড়ি নেই। আমার যে বক্তব্যটা সেটা হচ্ছে, গতকালের বক্তব্যে আমি কোনো ট্যাক্স ফ্রি গাড়ি চাইনি।’

হাসনাত বলেন, ‘সকল এমপিদের পক্ষ থেকে আমরা ট্যাক্স ফ্রি গাড়ি বা প্লটের সুবিধা না, অন্যান্য যে সরকারি সুবিধা আছে, সেটির মতো করে যত দিন এমপি থাকবে ঠিক তত দিন, এমপি শেষ গাড়িটি আবার সরকার ফিরিয়ে নেবে।’

এ সময় স্পিকার বলেন, ‘বিষয়টি এর আগে ক্লিয়ার (পরিষ্কার) করা হয়েছে। আমার মনে হয় সংসদ সদস্যগণ ট্যাক্স ফ্রি গাড়ি এবং প্লট না নেওয়ার যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, এতে দেশবাসী তাদের অভিনন্দন জানিয়েছে।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে গত বুধবার (৮ জুলাই) জারি করা এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।

৩ ঘণ্টা আগে

বৈরী আবহাওয়া: চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়ার মারাত্মক অবনতি ও বন্যা পরিস্থিতি খারাপ হওয়ায় চটগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার (চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান পার্বত্য জেলা) আগামীকাল শনিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের (বিষয় কোড-২৭৫) পরীক্ষাটি স্থগিত করা হলো।

৩ ঘণ্টা আগে

দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী

‘চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর গৃহীত ১০টি উদ্যোগ’ শিরোনামে মাহ্দী আমিন ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি প্রধানমন্ত্রীর নেওয়া ১০টি উদ্যোগের কথা তুলে ধরেন।

৪ ঘণ্টা আগে

পাহাড়ি ঢল ও বৃষ্টিতে ফুসছে ৫ নদী, ৯ পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে

বুলেটিনের তথ্য অনুযায়ী, দেশের দক্ষিণাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোর পানি সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। শুক্রবার সকাল ৯টায় সাঙ্গু নদীর পানি বান্দরবান পয়েন্টে বিপৎসীমার ৯৫ সেন্টিমিটার এবং চট্টগ্রামের দোহাজারী পয়েন্টে ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। একই সময়ে মাতামুহুরী নদী বান্দরবানের লামা পয়

৪ ঘণ্টা আগে