বনশ্রীতে স্বর্ণ ডাকাতি: গ্রেপ্তার আমিনুল নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১৬: ৫৪

রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৬ জনের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন - পটুয়াখালীর বাউফলের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রভাবশালী নেতা আমিনুল ইসলাম (৩৫) ও শ্রমিক দল নেতা সুমন মোল্লা (৩০)।

গ্রেপ্তার আমিনুল ইসলাম বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের নতুন ইউনিয়ন পরিষদ (ইউপি) এলাকার বাসিন্দা এবং উপজেলা ছাত্রলীগের সদস্য। আর সুমন মোল্লা একই ইউনিয়নের পাশের গ্রাম আয়নাবাজ কালাইয়ার বাসিন্দা। তিনি কালাইয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সহদপ্তর সম্পাদক।

পুলিশ জানায়, আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে ডাকাতদলের সঙ্গে জড়িত ছিলেন এবং একাধিক মামলার আসামি। ২০২৩ সালের একটি বড় ডাকাতি মামলায়ও তিনি গ্রেপ্তারও হয়েছিলেন। বিভিন্ন সময় রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তিনি আইনের চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করতেন। অপরদিকে, শ্রমিকদল নেতা সুমন মোল্লাও স্থানীয় একটি চক্রের সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে।

স্থানীয়রা জানান, আমিনুল ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত এবং স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন নেতার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তবে তার অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়টি ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে।

বাউফল থানার পরিদর্শক আতিকুল ইসলাম বলেন, ‘আমিনুল ইসলাম একজন পেশাদার ডাকাত। রাজনৈতিক পরিচয় তার অপরাধ আড়াল করতে পারেনি। এর আগেও তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছিল। ’

এদিকে এ খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক মহলে আলোচনা চলছে, একজন ছাত্রলীগ নেতা এ ধরনের অপরাধে জড়িয়ে থাকার পরও বিষয়টি তার সংগঠনের কেউ জানেন না। শ্রমিক দলের পক্ষ থেকেও সুমনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর বনশ্রী ডি-ব্লক ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে আনোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীকে গুলি করে তার কাছ থেকে স্বর্ণালংকার ও এক লাখ টাকা ছিনিয়ে নেয় ডাকাতদল। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমিনুল ও সুমন ছাড়া বাকি ৪ জন হলেন হলেন- মো. কাউছার (৩১), মো. ফরহাদ (৬৪), মো. খলিলুর রহমান (৫০) ও দুলাল চৌধুরী (৪৩) ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নিজেদের ছোট না ভেবে গড়ে তোলো— নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনীতে প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টসে অংশ নেওয়া বিজয়ী ও অংশগ্রহণকারী সব ক্ষুদে ক্রীড়াবিদকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে তাদের খেলাধুলায় উৎসাহ দেওয়ার জন্য অভিভাবকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

৪ ঘণ্টা আগে

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানিয়েছেন।

৫ ঘণ্টা আগে

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে বিনিয়োগ আর্কষণ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং শিল্পায়নের মূল ভিত্তি হলো শক্তিশালী আইনশৃঙ্খলা পরিস্থিতি। বিনিয়োগকারীরা তাদের পুঁজি খাটাতে চান নিরাপদ ও অনুকূল পরিবেশে। যদি জানমালের নিরাপত্তা নিয়ে সামান্যতম শঙ্কাও থাকে, তবে বিদেশি বিনিয়োগ তো দূরের কথা, দেশীয় উদ্যোক্তারাও বিনিয

৬ ঘণ্টা আগে

এইচএসসিতে এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে। বহিষ্কৃত শিক্ষার্থী নগরের একটি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। এ দিন পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র এবং খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা অনু

৬ ঘণ্টা আগে