প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে দায়িত্ব কর্মকর্তা রাকিবুল হাসান। তিনি জানান, বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন রাকিবুল হাসান। তিনি জানান, তাৎক্ষণিক আগুনের সূত্রপাত নিয়ে বলা যাচ্ছে না। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে।
এর আগে বুধবার বিকেল সোয়া ৪টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাতের খবর পায় ফায়ার সার্ভিস।
খবর পেয়ে বাহিনীর সাতটি ইউনিট নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাস্তা সংকীর্ণ হওয়ায় ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়িগুলোর বস্তিতে প্রবেশ করতে সমস্যা হচ্ছিল বলে জানা গেছে।

শনিবার (১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘ফ্যাসিবাদের ১৫ বছর: চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও ‘আমরা বিএনপি পরিবার’ যৌথভাবে তিন দিনের এই প্রদর্শনীর আয়োজন করেছে।
১২ ঘণ্টা আগে
শনিবার (১ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি।
১৩ ঘণ্টা আগে
শনিবার (১ আগস্ট) সকালে রাজধানীর উত্তরায় র্যাব-১ কার্যালয়ে অবস্থিত টিএফআই সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
১৩ ঘণ্টা আগে
প্রযুক্তি প্রতিষ্ঠান হাগিং ফেসে চলতি মাসে আলোড়ন তোলা হ্যাকিং ঘটনার তদন্ত করতে গিয়ে নিজেদের আরও কয়েকটি স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) এজেন্টের নিয়ন্ত্রণ হারানোর ঘটনা শনাক্ত করেছে ওপেনএআই। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি গত শুক্রবার এ তথ্য জানিয়েছেন।
১৩ ঘণ্টা আগে