প্রতিবেদক, রাজনীতি ডটকম

ডেমরা সিটি গেট স্টেশনে (সিজিএস) গ্যাস সঞ্চালন লাইনের মেরামত কাজের জন্য আজ সন্ধ্যা থেকে ১২ ঘণ্টা রাজধানীর বড় অংশজুড়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৬ ডিসেম্বর সন্ধ্যা ছয়টা থেকে ১৭ ডিসেম্বর সকাল ছয়টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা ডেমরা সিজিএসের ডাউনস্ক্রিম গ্যাস বিতরণ নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত তিতাস গ্যাস অধিভুক্ত পুরো ডেমরা, মাতুয়াইল, যাত্রাবাড়ী, শ্যামপুর, রায়েরবাগ, ধোলাইরপাড়, সায়েদাবাদ, নন্দীপাড়া, খিলগাঁও, বাসাবো, মতিঝিল, রামপুরা, বাড্ডা, মালিবাগ, বনশ্রী, শাজাহানপুর, ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী এবং তৎসংলগ্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাসের স্বল্পচাপ বা তীব্র স্বল্পচাপ বিরাজ করবে। এছাড়া কোথাও কোথাও গ্যাসের চাপ শূন্যে নেমে যেতে পারে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

শনিবার (১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘ফ্যাসিবাদের ১৫ বছর: চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও ‘আমরা বিএনপি পরিবার’ যৌথভাবে তিন দিনের এই প্রদর্শনীর আয়োজন করেছে।
১৫ ঘণ্টা আগে
শনিবার (১ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি।
১৬ ঘণ্টা আগে
শনিবার (১ আগস্ট) সকালে রাজধানীর উত্তরায় র্যাব-১ কার্যালয়ে অবস্থিত টিএফআই সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
১৬ ঘণ্টা আগে
প্রযুক্তি প্রতিষ্ঠান হাগিং ফেসে চলতি মাসে আলোড়ন তোলা হ্যাকিং ঘটনার তদন্ত করতে গিয়ে নিজেদের আরও কয়েকটি স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) এজেন্টের নিয়ন্ত্রণ হারানোর ঘটনা শনাক্ত করেছে ওপেনএআই। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি গত শুক্রবার এ তথ্য জানিয়েছেন।
১৭ ঘণ্টা আগে