প্রধান উপদেষ্টা ভ্যাটিক্যানে, পোপ ফ্রান্সিসের মরদেহে শ্রদ্ধা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শুক্রবার সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রয়াত পোপ ফ্রান্সিসের মরদেহে শ্রদ্ধা জানান অধ্যাপক ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার দপ্তর

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে কাতার সফর শেষে ভ্যাটিকান সিটিতে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সেখানে পৌঁছে পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৫ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৭টায় সেন্ট পিটার্স স্কয়ারে পৌঁছান প্রধান উপদেষ্টা। এ সময় সেন্ট পিটার্স স্কয়ারে রাখা পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানান তিনি। শনিবার (২৬ এপ্রিল) পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রধান উপদেষ্টা যোগ দেবেন।

এর আগে শুক্রবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে কাতার থেকে ইতালির পথে রওয়ানা দেন প্রধান উপদেষ্টা। কাতারের প্রটোকল প্রধান ইব্রাহিম বিন ইউসুফ আবদুল্লাহ ফখরু দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, রোম ও ভ্যাটিকান সিটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত স্বাগত জানান প্রধান উপদেষ্টাকে। পরে ভ্যাটিকান সিটির ভিকার জেনারেল কার্ডিনাল মাউরো গাম্বেত্তি সেন্ট পিটার্স স্কয়ারে প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিনিধি দলকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানান।

প্রেস উইং বলছে, প্রয়াত পোপ ফ্রান্সিস অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাজের ভক্ত ছিলেন এবং তার কাজের ভূয়সী প্রশংসা করতেন। রোমের ভ্যাটিকানেও তিনি শান্তিতে নোবেল বিজয়ীর সঙ্গে যৌথভাবে ‘তিন শূন্য উদ্যোগ’ চালু করেছিলেন।

এর আগে সোমবার সকাল ৭টা ৩৫ মিনিটে ভ্যাটিকানে কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পোপ ফ্রান্সিস। ২০১৩ সাল থেকে তিনি এ দায়িত্ব পালন করছিলেন।

CA-Prof-Yunus-At-St-Peters-Basillica-25-04-2025

সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার দপ্তর

পোপ ফ্রান্সিসের মরদেহ বর্তমানে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স বাসিলিকায় রাখা হয়েছে। অন্ত্যেষ্টিক্রিয়ার আগ পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহটি এখানেই রাখা হবে।

শনিবার স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটের দিকে সেন্ট পিটার্স স্কয়ারে রয়েছে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা। বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রধান এ অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধান উপদেষ্টাও রয়েছেন তাদের মধ্যে।

পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান শেষে প্রধান উপদেষ্টা রোববার সকাল ৮টার দিকে (বাংলাদেশ সময় দুপুর ১২টা) লিওনার্দো দ্য ভিঞ্চি রোম ফিউমিসিনো বিমানবন্দর থেকে রওয়ানা হবেন। সোমবার ভোরে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হাদি হত্যা: ভারতে আটক ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগে তাদের বিরুদ্ধে অনুসন্ধান চলায় সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয় বলে জানিয়েছেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

৯ ঘণ্টা আগে

ভবন বানিয়ে কিছু শিক্ষক নিয়োগ দিলেই বিশ্ববিদ্যালয় হয় না: অধ্যাপক কামরুল

তিনি আরও লেখেন, ‘বিশ্ববিদ্যালয় হয়ে ওঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রাথমিক শর্ত হলো শিক্ষকদের মান। সক্রেটিস কিংবা প্লেটোর মতো শিক্ষকরা তো গাছতলায়, মাঠে ও বাড়িতে পড়িয়েই একটি সভ্যতা নির্মাণ করে ফেলেছিলেন। বিশ্ববিদ্যালয় মানের সত্যিকারের ভালো শিক্ষক তারাই, যারা স্বাধীনভাবে গবেষণা করার সক্ষমতা রাখে।’

৯ ঘণ্টা আগে

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো অনুমোদন

সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করতে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে।

১০ ঘণ্টা আগে

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, সম্পাদক মাহমুদুর

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের (এনইসি) প্রথম সাধারণ সভায় অন্তর্বর্তীকালীন সভাপতি নির্বাচিত হয়েছেন যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ওয়াদা সম্পাদক শফিকুল আলম।

১০ ঘণ্টা আগে
Advertisement