দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে দুবাইয়ে আটকে পড়া ১৮৯ জন বাংলাদেশি অবশেষে দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

মানবিক বিবেচনায় এই প্রবাসীদের পাশে দাঁড়াতে ঢাকা-চট্টগ্রাম-আবুধাবী-ঢাকা রুটে বিশেষ এই ফ্লাইটটি পরিচালনা করে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

সংঘাতময় পরিস্থিতির কারণে নিয়মিত ফ্লাইট স্থগিত হওয়ায় চরম অনিশ্চয়তায় পড়েছিলেন এই বাংলাদেশিরা। তাদের ফেরার খবরে স্বজনদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়। গভীর রাতেই বিমানবন্দরের বাইরে ভিড় করেন কয়েকশ স্বজন, এমনকি সেখানে বসেই সারেন সেহরি।

প্রিয়জনকে নিরাপদে ফিরে পেয়ে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং ইউএস-বাংলার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন

আমীরুল ইসলাম শিশুদের জন্য ছড়া ও গল্পসহ নানা ধরনের সৃজনশীল লেখালেখিতে যুক্ত ছিলেন। দুই শতাধিক বই লিখেছেন তিনি। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন দীর্ঘদিন ধরে।

৭ ঘণ্টা আগে

বাক্‌স্বাধীনতা যেন শালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী

সংসদ নেতা বলেন, ‘বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক্‌স্বাধীনতা অবারিত। কিন্তু আমাদের মনে রাখা দরকার, বাক্‌স্বাধীনতা যেন বাক্‌শালীনতার সীমা লঙ্ঘন না করে।’

১৬ ঘণ্টা আগে

ভারতের সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: বিরোধীদলীয় নেতা

তিস্তা নদীর পানিবণ্টন প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, দীর্ঘদিন ধরে তিস্তা নদীর পানি নিয়ে উত্তরাঞ্চলের মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছে। তিস্তা সমস্যার সমাধান না হলে উত্তরবঙ্গের মানুষের কষ্ট দূর হবে না। তিনি দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের এই সমস্যার একটি ন্যায়সংগত ও টেকসই সমাধানের ওপর গুরুত্বা

১৭ ঘণ্টা আগে

ত্রয়োদশের ৩য় অধিবেশন সমাপ্ত, পাস হলো ৬ বিল

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। এ অধিবেশনে ছয়টি বিল উত্থাপন হয়েছে এবং ছয়টি বিল পাসও করা হয়। আইন প্রণয়নের পাশাপাশি এ অধিবেশনে ৩৫টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়। এ ছাড়া একটি বিশেষ কমিটিও পুনর্গঠন করা হয়।

১৭ ঘণ্টা আগে
Advertisement