ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে একটি গাড়ি বিকল হওয়ার কারণে নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ রোববার (২৪ মে) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। তবে হাইওয়ে পুলিশ জানিয়েছে, বিকল গাড়িটি সরিয়ে নেওয়া হয়েছে এবং দ্রুতই যান চলাচল স্বাভাবিক হবে।

জানা গেছে, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের দাউদকান্দি এলাকায় একটি গাড়ি বিকল হলে যানবাহন চলাচলে বিঘ্ন হয়। বিকল গাড়িটি সড়ক থেকে সরাতে দেরি হওয়া এই অবস্থায় সৃষ্টি হয়। ফলে সেই চাপ সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজা হতে মদনপুর এসে পৌঁছায়।

ভুক্তভোগী যাত্রীরা জানান, দীর্ঘ সময় ধরে তারা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আটকে আছেন। যানজটের তীব্রতায় গাড়ি দীর্ঘক্ষণ ধরে এক জায়গায় দাঁড়িয়ে থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। তাৎক্ষণিকভাবে জ্যামের সঠিক কারণ জানতে না পারায় সাধারণ যাত্রীদের মধ্যে ক্ষোভ ও বিভ্রান্তির সৃষ্টি হয়।

অন্যদিকে, কুমিল্লা থেকে ঢাকামুখী লেনের চালকরা জানান, মহাসড়কে হুট করে তীব্র যানজট তৈরি হওয়ায় তারা দীর্ঘক্ষণ চাকা সচল করতে পারেননি। দীর্ঘ সময় গাড়ি স্থবির হয়ে থাকায় প্রাথমিকভাবে কোনো বড় দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করেছিলেন অনেক চালক।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, দাউদকান্দি এলাকায় একটি গাড়ি বিকল হওয়ায় আমাদের অংশে চাপ পড়েছে। তবে বিকল গাড়িটি সরানো হয়েছে এবং যানজটও ছুটে যাচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যে যানচলাচল স্বাভাবিক হয়ে যাবে।

রাজনীতি/এসআর

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, বলছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

২ ঘণ্টা আগে

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৩ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৩ ঘণ্টা আগে

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।

৩ ঘণ্টা আগে
Advertisement