সাবেক ঢাবি উপাচার্য আরেফিন সিদ্দিক লাইফ সাপোর্টে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আ আ ম স আরেফিন সিদ্দিক। ছবি: সংগৃহীত

হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় আরেফিন সিদ্দিকের ছোট ভাই শাকরিন সিদ্দিক ও ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের কর্মকর্তা বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বেলাল হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, আরেফিন সিদ্দিক মাথা ঘুরে স্যার পড়ে গিয়েছিলেন বলে শুনেছেন তারা। তাকে প্রথমে বারডেম হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক সিটি স্ক্যান করানোর পরামর্শ দিয়েছিলেন। তবে বারডেমে সে পরীক্ষার ব্যবস্থা না থাকায় পাশেই অবস্থিত ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়।

বেলাল হোসেন বলেন, এখানে অধ্যাপক নজরুল ইসলাম স্যারের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে আরেফিন সিদ্দিককে। স্যারের পরামর্শেই তাকে নিউরো আইসিইউতে ভর্তি করা হয়েছে।

আরেফিন সিদ্দিকের ভাই শাকরিন সিদ্দিক জানান, দুপুর সোয়া ২টার দিকে আরেফিন সিদ্দিক ব্যাংক থেকে টাকা তুলতে গ্রিনরোডে যান। সেখান থেকে যান ঢাকা ক্লাবে। সেখানকার বেকারিতে কেনাকাটার সময় হঠাৎ করে পড়ে যান তিনি।

শাকরিন বলেন, তিনি ভালো নেই। ভেন্টিলেশনে রাখা হয়েছে। কিছুই বলা যাচ্ছে না।

আরেফিন সিদ্দিকের বয়স প্রায় ৭২ বছর। ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন বিশ্ববিদ্যালয়টির ২৭তম উপাচার্য।

এর আগে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক পদে ছিলেন আরেফিন সিদ্দিক। উপাচার্য পদ থেকে সরে দাঁড়ানোর পর ফের ওই বিভাগে ফিরে যান তিনি। এর মধ্যে ১৯৯৩ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি বিভাগটির চেয়ারম্যান ছিলেন। ২০২০ সালের জুনে শিক্ষকতা থেকে অবসর নেন তিনি।

আরেফিন সিদ্দিক ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন। পরে ২০২২ সালে ফের বাসস পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিযুক্ত হন। জুলাই অভ্যুত্থানের জের ধরে রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ১০ নভেম্বর এ পদে তার জায়গায় নিয়োগ দেওয়া হয় দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীনকে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আগুনে বিকল এলএনজি টার্মিনাল, পরিণতি আরও ভয়াবহ হতে পারত: প্রতিমন্ত্রী

তিনি বলেছেন, ঘটনার সময় একটি এলএনজি কার্গো টার্মিনালের খুব কাছাকাছি অবস্থান করছিল। সেটিকে দ্রুত নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারত এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল।

৭ ঘণ্টা আগে

এলএনজি টার্মিনাল সচলে আরও দুয়েক সপ্তাহ লাগতে পারে: জ্বালানি প্রতিমন্ত্রী

মহেশখালীর বিকল হয়ে যাওয়া এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনাল পুরোপুরি সচল হতে আরও দুয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তবে আগামী সপ্তাহ থেকে ধীরে ধীরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

৮ ঘণ্টা আগে

নিজেদের ছোট না ভেবে গড়ে তোলো— নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনীতে প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টসে অংশ নেওয়া বিজয়ী ও অংশগ্রহণকারী সব ক্ষুদে ক্রীড়াবিদকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে তাদের খেলাধুলায় উৎসাহ দেওয়ার জন্য অভিভাবকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

৮ ঘণ্টা আগে

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানিয়েছেন।

৯ ঘণ্টা আগে