রাজশাহী ব্যুরো

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় এ বছর পাসের হার ৫৯ দশমিক ৪০ শতাংশ; যা গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রাজশাহী শিক্ষা বোর্ডের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ ন ম মোফাখখারুল ইসলাম।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এ বছর রাজশাহী বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৩৪ হাজার ১৪৩ জন। এর মধ্যে ছাত্র ৬৯ হাজার ৩৩৪ জন এবং ছাত্রী ৬৪ হাজার ৮০৯ জন। ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার ও জিপিএ–৫ পাওয়ার হার—দুটিই বেশি। ছাত্রদের পাসের হার ৫০ দশমিক ৬৯ শতাংশ এবং ছাত্রীদের ৬৮ দশমিক ৬৯ শতাংশ। জিপিএ–৫ পেয়েছেন মোট ১০ হাজার ১৩৭ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৪ হাজার ৪৫৫ জন ছাত্র ও ৫ হাজার ৬৮২ জন ছাত্রী।
বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ৩২ হাজার ৬৩৮ জন, যা মোট পরীক্ষার্থীর প্রায় ২৫ শতাংশ। সবচেয়ে বেশি ফেল করেছে ইংরেজি বিষয়ে। এছাড়া ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ২৬ জুন। লিখিত পরীক্ষা শেষ হয় ১৯ আগস্ট এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত।
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ ন ম মোফাখখারুল ইসলাম বলেন, ‘এ বছর পাসের হার ৫৯ দশমিক ৪০ শতাংশ। ছাত্রদের তুলনায় ছাত্রীদের ফলাফল ভালো। জিপিএ–৫ প্রাপ্তির ক্ষেত্রেও তারা এগিয়ে রয়েছে।’
উল্লেখ্য, গত বছর (২০২৪) রাজশাহী বোর্ডে পাসের হার ছিল ৮১ দশমিক ২৪ শতাংশ। তার আগের বছর ২০২৩ সালে ছিল ৭৮ দশমিক ৪৬ শতাংশ, ২০২২ সালে ৮১ দশমিক ৬০ শতাংশ, ২০২১ সালে ৯৭ দশমিক ২৯ শতাংশ, ২০২০ সালে ১০০ শতাংশ এবং ২০১৯ সালে ৭৬ দশমিক ৩৮ শতাংশ। এ বছর দেশের ৯টি সাধারণ ও কারিগরি এবং মাদরাসা বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। গত বছরের তুলনায় পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫ শতাংশ।

বৈঠকে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতি দমনে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি কীভাবে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বৈঠকে প্রতি মাসে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির অন্তত দুটি বৈঠক নিয়মিতভাবে আয়োজনের
১৩ ঘণ্টা আগে
‘আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স’ রহিত করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে বিলটি উত্থাপন করা হয়। এই বিলের মাধ্যমে এপিবিএনকে প্রথমবারের মতো ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে
সংকট উত্তরণে সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এতদিন আমরা আমদানিনির্ভর উৎস থেকে উৎপাদিত বিদ্যুতের গ্রাহক ছিলাম। বর্তমান সরকার সৌরবিদ্যুৎ উৎপাদনের যে পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে, তা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে আমরা কেবল গ্রাহক থাকব না, বরং সৌরবিদ্যুৎ উৎপাদক হব।’
১৪ ঘণ্টা আগে
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেজেইউ আহ্বায়ক সাইফুর সাগর বলেন, অভ্যুত্থানের আড়াই বছরেও এমন সংগঠন হয়নি। এখন কেন হয়েছে? হয়েছে সময়ের প্রয়োজনে। জুলাইপন্থি সব সাংবাদিকের জন্য এটি উন্মুক্ত। গণমাধ্যমকে সঠিক পথে রাখতে জুলাইয়ের সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।
১৪ ঘণ্টা আগে