শহীদ মিনারে ফরিদা পারভীনের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
কেন্দ্রীয় শহীদ মিনারে ফরিদা পারভীনের মরদেহ। ছবি : সংগৃহীত

বাংলাদেশের সংগীতাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের মরদেহ আজ (রোববার) শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়েছে।

তার ছেলে ইমাম নাহিল সুমন জানান, শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর শিল্পীর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে নেওয়া হবে, যেখানে বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার ইচ্ছা অনুযায়ী কুষ্টিয়ায় মা-বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।

ফরিদা পারভীন বেশকিছু দিন ধরে অসুস্থ ছিলেন। কিডনি সমস্যা, ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। চলতি বছরে তিন দফায় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয় তাকে।

গত ২ সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ফরিদা পারভীনকে। অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে নেওয়ার পরই নিয়ে যাওয়া হয় আইসিইউতে। পরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

ইউনিভার্সেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন, বুধবার থেকেই ফরিদা পারভীনের অবস্থা খারাপের দিকে যাচ্ছিল। তার কিডনি ও ব্রেন কাজ করছিল না। রক্তের ইনফেকশন পুরো শরীর ছড়িয়ে পরে। শেষ মূহুর্তে সর্বোচ্চ মাত্রার ওষুধ দেওয়া হয়েছিল কিন্তু তাতেও কাজ হয়নি। এক পর্যায়ে তার শ্বাসপ্রসার বন্ধ হয়ে যায়। আমরা সর্বোচ্চ সেষ্টা করেছি। সব চেষ্টা ব্যর্থ করে তিনি না ফেরার দেশে চলে যান।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পাহাড়ি ঢল ও বৃষ্টিতে ফুসছে ৫ নদী, ৯ পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে

বুলেটিনের তথ্য অনুযায়ী, দেশের দক্ষিণাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোর পানি সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। শুক্রবার সকাল ৯টায় সাঙ্গু নদীর পানি বান্দরবান পয়েন্টে বিপৎসীমার ৯৫ সেন্টিমিটার এবং চট্টগ্রামের দোহাজারী পয়েন্টে ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। একই সময়ে মাতামুহুরী নদী বান্দরবানের লামা পয়

২ ঘণ্টা আগে

দুর্বল হয়েছে লঘুচাপ, বৃষ্টি হতে পারে আরও কয়েকদিন

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, আগামী ১৩ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত চলতে পারে। এরপর ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমে আসার সম্ভাবনা রয়েছে।

৩ ঘণ্টা আগে

চূড়ান্ত অনুমোদন পেল ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’

গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১২তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

৮ ঘণ্টা আগে

একযোগে ১৭৯ উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি

প্রশাসনে বড় পদোন্নতি দিয়েছে সরকার। উপসচিব পদের ১৭৯ কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এর মধ্যে ১৭২ জন প্রশাসনের বিভিন্ন স্তরে কর্মরত, বাকি সাতজন দেশের বাইরে বিভিন্ন দূতাবাসে কর্মরত।

২০ ঘণ্টা আগে