বিশ্বায়নের যুগে কারিগরি শিক্ষার বিকল্প নেই : প্রতিমন্ত্রী

বাসস

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কারিগরি শিক্ষায় যারা শিক্ষিত এবং দক্ষ তাদের জন্য দেশে- বিদেশে চাকরির কোনো অভাব নেই।

প্রতিমন্ত্রী বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ইন্টারন্যাশনাল কুকিং ট্রেনিং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

বর্তমান বিশ্বায়নের যুগে দক্ষতা বৃদ্ধিতে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই উল্লেখ করে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি সকলকে কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। বিশ্বব্যাপী কারিগরি শিক্ষার গুরুত্ব অনুধাবন করে বর্তমান সরকার কারিগরি শিক্ষার প্রসারে নানামুখী কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে চলেছে। ফলে দেশে বহু মানুষ কারিগরি দক্ষতায় আত্মকর্মশীল হয়ে উঠেছে।

সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক হোসাইন মোহাম্মদ আল জুনাইদ এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন। সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নাহিদ নেওয়াজের সভাপতিত্বে এবং ইন্সট্রাক্টর মো. জাকির হোসেনের পরিচালনায় সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দীন খান, বিএমইটির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, প্রফেসর ইয়াং হো জুন, ডিরেক্টর ইয়াং শি কিং,সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন। পরে প্রতিমন্ত্রী কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ আগামী বছর থেকে: সংসদীয় কমিটিতে তথ্য

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, বৈঠকে মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম, প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নকাল ও অর্থবরাদ্দসহ বিস্তারিত তথ্য কমিটির সামনে তুলে ধরা হয়। নদীভাঙন রোধে আগাম প্রস্তুতি গ্রহণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন উদ্যোগের বিষয়ে আলোচনা হয়।

১৬ ঘণ্টা আগে

কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাগরিককে চড়-লাঠিপেটার ক্ষমতা নেই: আসক

ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটেরই নাগরিককে চড়-থাপ্পড়, লাঠিপেটা বা শারীরিকভাবে শাস্তি দেওয়ার

১৭ ঘণ্টা আগে

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা হচ্ছে: প্রতিমন্ত্রী শাহে আলম

তিনি বলেন, ‘সুষ্ঠু ও কার্যকরভাবে এ নীতিমালা বাস্তবায়ন করা হলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন কার্যক্রমের ফলে সরকারের কোষাগারে রাজস্ব জমা হবে।’

১৯ ঘণ্টা আগে

দেশে মার্কিন কোম্পানিগুলোকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

১৯ ঘণ্টা আগে