প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ ও নেপালের মধ্যকার সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছাবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
সাথে সাক্ষাৎ করেছেন
সোমবার (১৮ নভেম্বর) সকালে সচিবালয়ে ধর্ম উপদেষ্টার অফিসকক্ষে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। এ সময় তারা দুদেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এ সম্পর্কে ধর্ম উপদেষ্টা জানান, বাংলাদেশ ও নেপালের সম্পর্ক অত্যন্ত নিবিড়, ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ। দক্ষিণ এশিয়ার এ দু'টি দেশের কূটনৈতিক সম্পর্কও দীর্ঘদিনের। দু'টি দেশের কূটনৈতিক সম্পর্কে কখনো সংকট কিংবা টানাপোড়েন তৈরি হয়নি, বরং দিনে দিনে সুদৃঢ় হয়েছে।
উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ ও নেপাল উভয়েই সার্ক ও বিমসটেকের সদস্য। বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতেও এদুটি দেশ অভিন্ন মনোভাব পোষণ করে থাকে। উভয় দেশের উন্নয়নে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রসমূহ উত্তরোত্তর সম্প্রসারিত হচ্ছে। আগামীদিনে দুটি দেশের মধ্যকার সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছাবে বলে উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী ধর্ম উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে বলেন, অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পূর্বেই ৭ আগস্ট নেপাল সরকার বাংলাদেশের পরিবর্তনকে স্বীকৃতি দিয়ে এবং এদেশের জনগণের প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করে বিবৃতি জারি করে। এটিকে তিনি পরিবর্তিত পরিস্থিতিতে সর্বপ্রথম কোন বিদেশি সরকারের পক্ষ হতে জারিকৃত অফিশিয়াল বিবৃতি বলে দাবী করেন।
সম্প্রতি নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের প্রসঙ্গ উল্লেখ করে ঘনশ্যাম ভান্ডারী আরও বলেন, নেপাল সবচেয়ে কম মূল্যে বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করছে। আগামীতে নেপাল আরো বেশি পরিমাণে বিদ্যুৎ সরবরাহ করবে। তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে নেপাল সরকারের পক্ষ হতে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব মুঃ আঃ আউয়াল হাওলাদার ও উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ উপস্থিত ছিলেন।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সৌরবিদ্যুৎ-সংক্রান্ত এক বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। পরে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপুল তার বক্তব্যে বৈঠকের সিদ্ধান্ত ও প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়টি জানান।
৯ ঘণ্টা আগে
সোমবার (৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) যৌথভাবে এই জরিপটি পরিচালনা করেছে। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জরিপের ফল প্রকাশ করা হয়।
১১ ঘণ্টা আগে
সোমবার (৩ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
১১ ঘণ্টা আগে