প্রতিবেদক, রাজনীতি ডটকম

তাবলিগ জামাতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা আগামী ৭ ডিসেম্বর (শনিবার) ঢাকায় আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন করবেন। সম্মেলনস্থল হিসেবে তারা প্রাথমিকভাবে সোহরাওয়ার্দী উদ্যানের কথা জানিয়েছেন। তবে এর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবর এখনো আবেদন করা হয়নি।
মওলানা সাদ কান্ধলভীর অনুসারী ও কাকরাইল মসজিদের ইমাম মুফতি মুহাম্মদ আযীমুদ্দিন জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আন্তর্জাতিক ইসলামিক মহাসম্মেলনে প্রধান অতিথি হওয়ার আমন্ত্রণ জানানো হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘মুসলিম উম্মাহর ঐক্যের প্রয়োজনীয়তা এবং পথ ও পন্থা’ হবে এই আন্তর্জাতিক ইসলামিক মহাসম্মেলনের প্রতিপাদ্য। ইসলামি মহাসম্মেলনে ভারত, পাকিস্তান, সৌদি আরব, মিসর, তুরস্কসহ ইউরোপ ও আমেরিকা থেকেও প্রতিনিধিরা অংশ নেবেন। এরই মধ্যে সম্মেলনের প্রস্তুতি শুরু হয়েছে।
সাদপন্থিরা জানিয়েছেন, সম্মেলনে যাত্রাবাড়ী মাদরাসার পরিচালক মাওলানা মাহমুদুল হাসান বা চট্টগ্রামের লালখান বাজার মাদরাসার মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীকে সভাপতিত্ব করার প্রস্তাব দেওয়া হবে।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সৌরবিদ্যুৎ-সংক্রান্ত এক বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। পরে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপুল তার বক্তব্যে বৈঠকের সিদ্ধান্ত ও প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়টি জানান।
১১ ঘণ্টা আগে
সোমবার (৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
১২ ঘণ্টা আগে
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) যৌথভাবে এই জরিপটি পরিচালনা করেছে। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জরিপের ফল প্রকাশ করা হয়।
১৩ ঘণ্টা আগে
সোমবার (৩ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
১৩ ঘণ্টা আগে